ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

একদিনে ডেঙ্গুতে মৃত্যু ৯, হাসপাতালে ভর্তি ২২৯২

দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে  ৯ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৬ জনে। একই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন ২২৯২ জন। যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২২ জুলাই একদিনে ২২৪২ জন সর্বোচ্চ আক্রান্ত হন।

রবিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৯২ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১০৬৪ জন ও ঢাকার বাইরের ১২২৮ জন।

প্রতিবেদনে আরও বলা হয়,  ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৯৭৭ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৯৪৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৩ হাজার ২৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ৬২৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫ হাজার ৬৬১ জন এবং ঢাকার বাইরের ৯ হাজার ৯৬৫ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একদিনে ডেঙ্গুতে মৃত্যু ৯, হাসপাতালে ভর্তি ২২৯২

আপডেট সময় ১১:১৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩