ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা ইকোপার্কের অর্থ লোপাটে বেপরোয়া মিরসরাই রেঞ্জ কর্মকর্তা নওশাদ বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ? ‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয়

বিএনএম-কে নিবন্ধন না দেওয়ার দাবি

চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দলটিকে ভুঁইফোড় হিসেবে আখ্যা দিয়ে নিবন্ধন না দেওয়ার দাবি তুলেছেন ঢাকা জজ কোর্টের এক আইনজীবী।

আবু নাসের খান নামের ওই আইনজীবী রোববার (২৩ জুলাই) নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছে লিখিত এ আবেদন জানান।

এরপর তিনি সাংবাদিকদের বলেন, নিবন্ধনের জন্য আবেদনকারী দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) বিষয়ে আমরা আপত্তি দাখিল করেছি। ২৬ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) আপত্তি আহ্বান করেছে, সে অনুযায়ী আমি আপত্তি দাখিল করেছি ক্যাটাগরিক্যালি।

তিনি বলেন, রাজনৈতিক দল বিধিমালা-২০০৮ এবং গণ প্রতিনিধিত্ব আদেশ ও সংবিধান অনুযায়ী কার্যাবলী পরিচালনায় ইসি ব্যর্থ হয়েছে। যে দুটি দল বিএসপি ও বিএনএম-কে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শতভাগ তথ্যের ভিত্তিতে নিবন্ধন দেওয়ার কথা বলেছে ইসি। কিন্তু নিবন্ধন যাতে না দেওয়া হয় সেজন্য ইসি সচিবকে লিখিতভাবে আপত্তি জানিয়েছি।

তিনি বলেন, দলটির দেওয়া তথ্যে গড়মিল রয়েছে ২০ উপজেলায়। এক্ষেত্রে আইন ও বিধি কঠোরভাবে প্রয়োগ হয়নি। অন্য জনপ্রিয় দলগুলো নিবন্ধনের জন্য বিবেচিত হতে পারতো। এক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে। এজন্য ভবিষ্যতে নির্বাচন কমিশন বিচারের মুখোমুখি হতে পারে।

এদিকে বিএসপি দলটির বিরুদ্ধেও অভিযোগ এসেছে ইসিতে। পারিবারিক সম্পত্তি দখল করে কার্যালয় বসানোর অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ২৬ জুলাই পর্যন্ত আপত্তি জানানোর সময় আছে। আরও অভিযোগ আসতে পারে। আমরা কাউকে চূড়ান্তভাবে নিবন্ধন দেইনি। সব অভিযোগের শুনানি হবে। অভিযোগ প্রমাণিত হলে নিবন্ধন পাবে না। আর প্রমাণিত না হলে নিবন্ধন পাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা

বিএনএম-কে নিবন্ধন না দেওয়ার দাবি

আপডেট সময় ০২:০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩