ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা মিজানের বিরুদ্ধে ঘুষ-বদলি বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২

ইতালির পথে প্রধানমন্ত্রী

তিন দিনের সফরে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে  প্রধানমন্ত্রীর এই সফর।

রবিবার (২৩ জুলাই) ভোরে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, ২৩ জুলাই ইতালি যাবেন প্রধানমন্ত্রী, ২৬ তারিখ সকালে ঢাকায় ফিরতে রোম ত্যাগ করবেন।

সফরে রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। এসময় জ্বালানি সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিকল্প উৎস হিসেবে ইউরোপ থেকেও জ্বালানি আমদানির কথা ভাবছে বাংলাদেশ। পাশাপাশি ইতালি থেকে সামরিক কেনাকাটা বাড়ানোসহ সামরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবানার কথাও জানান মন্ত্রী।

এই সম্মেলনে অংশগ্রহণকালে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা

ইতালির পথে প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৫৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩