সংবাদ শিরোনাম ::
নয়নপুরে হচ্ছে নতুন সাব-স্টেশন, কমবে লোডশেডিং হ’ত্যা মামলা ঠেকাতে ৫ কোটি টাকার তৎপরতার অভিযোগ উঠেছে ‘সুলতান সাম্রাজ্যের’ বিরুদ্ধে তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল ফেনীতে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রক্ষক যখন ভক্ষক: ২৯ বছরেও প্রতিষ্ঠানের ৫০ শতাংশ জমি নিয়ে প্রশ্ন ঘুষ আর দুর্নীতিতে শতকোটি টাকার মালিক কাস্টমস কর্মকর্তা তুহিন ১২ বছরে শতকোটি টাকার মালিক কাস্টমসের আলতাফ শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী মিশরের জয়কে আরব জাতির জন্য গর্ব বললেন দুবাইয়ের শাসক মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল

‘হেলথ ইমার্জেন্সি’ ঘোষণার অবস্থা তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: দেশে ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি হলেও এখনও ‘হেলথ ইমার্জেন্সি’ ঘোষণার অবস্থা তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

এই অবস্থায় ডেঙ্গু সংক্রমণ থেকে মুক্ত থাকতে, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২২ জুলাই) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তিনি রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন।

জাহিদ মালেক বলেন, দেশে গত কিছুদিন ধরে আবারও ডেঙ্গু সংক্রমণের প্রভাব বাড়ছে। তবে ঢাকায় রোগীর সংখ্যা স্থিতিশীল থাকলেও এখন ঢাকার বাইরে রোগী বাড়ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সবার সহযোগিতা পেলে আমরা দ্রুতই এই সংকট কাটিয়ে উঠতে পারব।

তিনি বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু মোকাবিলায় যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি দুই সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধে যথেষ্ট কাজ করে যাচ্ছে। বর্তমানে ঢাকাসহ সারাদেশে সাড়ে ২৮ হাজার ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এরমধ্যে ঢাকা শহরে ডেঙ্গু রোগের সংখ্যা সাড়ে ১৭ হাজার। আর ঢাকার বাইরে সাড়ে ১০ হাজারের একটু বেশি।

তিনি আরও বলেন, এ বছর দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৫৬ জন। যার মধ্যে ঢাকাতেই মৃত্যুবরণ করেছেন ১২২ জন। ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের। ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা যেমন বেশি, সে তুলনায় মৃত্যুর সংখ্যাও বেশি। আমাদের দেশে বর্তমানে ৬০টি জেলায় ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নয়নপুরে হচ্ছে নতুন সাব-স্টেশন, কমবে লোডশেডিং

‘হেলথ ইমার্জেন্সি’ ঘোষণার অবস্থা তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০১:৫৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩