ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলার শ্রেষ্ঠ ওসি কসবার আলী মোহাম্মদ রাশেদ, মাদক উদ্ধারে উজ্জল হক ৫ হাজার একর জমির জলাবদ্ধতা নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী ডিবির অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ মঠবাড়িয়ায় মেডিকেল এসিস্ট্যান্ট পরিচয়ে কম্পিউটারে রোগী দেখেন মিজানুর রহমান  ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আইনের খসড়া অনুমোদন সমকামিতার অপবাদে ১০ লাখ টাকা দাবি-৬০ হাজারে মুক্তির অভিযোগ সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

যে পথে যাত্রাবাড়ী গিয়ে শেষ হবে পদযাত্রা, রামপুরায় সতর্ক পুলিশ

ঢাকা: এক দফা দাবি আদায়ে বিএনপি আব্দুল্লাহপুর থেকে টানা দ্বিতীয় দিনের মতো পদযাত্রা শুরু করেছে। তাদের পূর্বের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সড়ক প্রদর্শন করে রামপুরা টিভি সেন্টার হয়ে যাত্রাবাড়ীর দিকে যাওয়ার কথা এই পদযাত্রাটির।

উত্তরের এই পদযাত্রা রামপুরা ব্রিজে আসার পরে  সেখানে থেকে দক্ষিণের বিএনপি নেতাকর্মীরা তাদের স্বাগত জানিয়ে অংশগ্রহণ করার কথা রয়েছে।

বুধবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে রামপুরা ব্রিজের পাশে বনশ্রী প্রবেশের মুখে দেখা যায়, রাজনৈতিক দলের পূর্ব ঘোষিত পদযাত্রার নিরাপত্তার নিশ্চিতে  পুলিশ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। যেখানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি দেখা যায় পুলিশের ওয়াটার ক্যানন এপিসি গাড়ি।

এদিকে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অনুমতির পর যেকোনো রাজনৈতিক সংগঠন তাদের সাংগঠনিক কার্যক্রম সুন্দরভাবে শেষ করার জন্য সব সময় পুলিশ নিরাপত্তা দিয়ে থাকে। তেমনি আজও বিএনপির পদযাত্রা নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়নসহ সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া যেকোনো বিশৃঙ্খলা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত আছে।

সতর্ক অবস্থানে পুলিশ

এদিকে বেলা সোয়া ১১টার দিকে আব্দুল্লাহপুর থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু হয়। পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আব্দুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা শুরু করে।

রামপুরা ব্রিজে পদযাত্রায় যুক্ত হবে মহানগর দক্ষিণ বিএনপি। এদিকে কর্মসূচি সফল করতে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

পদযাত্রাটি বিমানবন্দর, কুড়িল, বিশ্বরোড হয়ে নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া এবং সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় শেষ হওয়ার কথা রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পদযাত্রাটি বিমানবন্দর পার হয়ে কাউলা অতিক্রম করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেলার শ্রেষ্ঠ ওসি কসবার আলী মোহাম্মদ রাশেদ, মাদক উদ্ধারে উজ্জল হক

যে পথে যাত্রাবাড়ী গিয়ে শেষ হবে পদযাত্রা, রামপুরায় সতর্ক পুলিশ

আপডেট সময় ০১:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩