ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ভূখণ্ডে আধিপত্যবাদী হস্তক্ষেপ চলবে না: রিজভী চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সিলেট বিআরটিসির রোকনুজ্জামানের শাস্তি শুধু বদলি চাকরির মেয়াদ শেষে হলেও দায়িত্বে বহাল ঢামেক ভাইস প্রিন্সিপাল ডা. সুমি ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার তারল্য সংকটে ধুঁকতে থাকা ব্যাংকে বস্তাভর্তি নগদ টাকা মেসি-রোনালদোর দ্বৈরথই দুজনকে সেরা করেছে : গার্দিওলা ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি এমপিকে গালমন্দের অভিযোগ, মারধরের শিকার মজিদ প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া সহজ করার সুপারিশ সংসদীয় কমিটির

হিরো আলমের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির

ঢাকা: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৭ জুলাই) নির্বাচন ভবনে ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

কমিশনার আলমগীর বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী তার সমর্থকদের নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে প্রবেশ করতে চেয়েছিলেন। তার সঙ্গে ৭০ জনের মতো ইউটিউবার ছিল। তো প্রার্থী ছাড়া অন্য কেউ তো কেন্দ্রে ঢুকতে পারে না। তাই তাদের বের করে দিয়েছে পুলিশ। পরবর্তীতে কেন্দ্রের বাইরে তাকে কে বা কারা মারধর করেছে।

তিনি বলেন, আমরা এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে পুলিশকে মামলা দেওয়ার নির্দেশ দিয়েছি। জানতে পেরেছি এরই মধ্যে হিরো আলমের ওপর হামলাকারী একজনকে গ্রেফতার করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ভূখণ্ডে আধিপত্যবাদী হস্তক্ষেপ চলবে না: রিজভী

হিরো আলমের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির

আপডেট সময় ০৫:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩