সংবাদ শিরোনাম ::
ঢাকা গণপূর্ত সার্কেলে বদরুলের আধিপত্য, কমিশন বাণিজ্য ও ক্ষমতার দাপটে বিপর্যস্ত সাধারণ প্রকৌশলীরা পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম বদলি-নিয়োগ বাণিজ্য থেকে বনভূমি দখল: বন কর্মকর্তা হোসাইন নিশাতের ‘শত কোটির দুর্নীতি সাম্রাজ্য’ চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে

মনোমালিন্য এড়িয়ে এগিয়ে যেতে পারি : যুক্তরাষ্ট্রকে চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার ইঙ্গিত দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি যুক্তরাষ্ট্রকে সহযোগিতার বার্তা দিয়েছেন। চীনা প্রেসিডেন্টের এই বার্তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইন্দোনেশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শি-র একান্ত বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে।

শি জিনপিংয়ের মন্তব্যের পর অনেকে ধারণা করছেন, ওই বৈঠককে চীন দুই দেশের সম্পর্ক মেরামতে কাজে লাগাতে চায়।চীনের সরকারি টেলিভিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র-চীন কমিটির একটি অনুষ্ঠানের জন্য পাঠানো বার্তায় চীনা প্রেসিডেন্ট শি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের দুই গুরুত্বপূর্ণ দেশ। দুই দেশের উচিত পারস্পরিক স্বার্থরক্ষায় সহযোগিতা এবং সুসম্পর্ক বজায় রেখে চলা।’ শি জানান, তাইওয়ান বিষয়ে অবস্থান ও রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলেছে তা নিয়ে সন্দেহ নেই। আবার যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর সংস্থাগুলো যাতে চীনের সংস্থাগুলোকে প্রযুক্তি বিক্রি না করে, সে জন্য তাদের ওপরে চাপ দিচ্ছে ওয়াশিংটন, যা ঠিক নয়।

আগামী মাসে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ বৈঠকে যাচ্ছেন বাইডেন। সেখানে থাকছেন চীনা প্রেসিডেন্টও। দুই নেতাকে মুখোমুখি বসানোর জন্য দু’দেশের কূটনীতিকদের মধ্যে তৎপরতা চলছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বাইডেন মন্তব্য করেছেন, তাইওয়ান নিয়ে আমাদের উদ্বেগ থাকলেও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র সংঘাতে যেতে চায় না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা গণপূর্ত সার্কেলে বদরুলের আধিপত্য, কমিশন বাণিজ্য ও ক্ষমতার দাপটে বিপর্যস্ত সাধারণ প্রকৌশলীরা

মনোমালিন্য এড়িয়ে এগিয়ে যেতে পারি : যুক্তরাষ্ট্রকে চীন

আপডেট সময় ১০:৪৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২