ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌরবিদ্যুৎ প্রকল্পে ২৩৯ একর খাসজমি চান বিএনপির মনোনয়ন হারানো সেই কামাল ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিআরটিএ ট্রাস্ট বোর্ডের চেক হস্তান্তর শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে : প্রতিমন্ত্রী ইশরাক ইয়াবা উদ্ধারের পর থানা ঘেরাও, চাপের মুখে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অভিযোগ জমি বিরোধে রাতের আঁধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

উচ্চ আদালতের সিদ্ধান্তকে স্যালুট” নর্থ সাউথের শিক্ষার্থীরা

দেশীয় মূল্যবোধ বিরোধী পোশাকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় উচ্চ আদালতকে স্যালুট জানিয়েছে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শনিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক মানববন্ধন থেকে তারা এ স্যালুট জানায়।

মানববন্ধনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের শিক্ষার্থী মুহম্মদ সোহেল রানা বলেন, একটি মামলার পর্যবেক্ষণে উচ্চ আদালত পোশাকের স্বাধীনতার নাম দিয়ে যারা পশ্চিমা অপসংস্কৃতি আমদানি করছে, তাদের বিরুদ্ধে বলেছেন। আমরা উচ্চ আদালতের এ সুন্দর পর্যবেক্ষণ ও বক্তব্যকে স্যালুট জানাই।

তিনি বলেন, ‘আমার শরীর, আমার চয়েস’ এই তত্ত্ব যতটুকু সত্য, তার থেকেও বড় সত্য ‘কাউকে বিরক্ত বা ক্ষতি করার অধিকার আমার নেই’। তাই এমন পোশাক পরিধান করা কখনোই ঠিক হবে না, যা অন্যদের মাঝে বিরক্তি বা নুইসেন্স তৈরি করে।

মানববন্ধনে আরেক শিক্ষার্থী সজীব দে বলেন, বায়োলজিকাল আকর্ষণের বিষয়টি বৈজ্ঞানিক সত্য। এটা আমরা অস্বীকার করতে পারি না। অনেকে অপসংস্কৃতির পোশাক পরে বিপরীত লিঙ্গকে যৌন প্ররোচিত বা সিডিউস করতে চান। ব্যক্তির অনিচ্ছা সত্ত্বেও কেউ যখন তাকে সিডিউস করার চেষ্টা করে তখন সেটা এক প্রকার মানসিক নির্যাতন, যা মূলত একটি ক্রাইম।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. জুনায়েদ হোসাইন বিদ্যুৎ বলেন, সংস্কৃতি আর মূল্যবোধকে গুলিয়ে ফেললে হবে না। বিদেশি সংস্কৃতি আসতে পারে, তবে সেটা আমরা তখনই গ্রহণ করব, যখন তা আমাদের মূল্যবোধের মাপকাঠিতে টিকে। যে সংস্কৃতি আমাদের মূল্যবোধের মাপকাঠিতে টিকবে না, সেটা আমরা কখনোই গ্রহণ করব না। অনেকে দেশি সংস্কৃতির গলায় ছুরি চালিয়ে এসব বিদেশি অপসংস্কৃতি জোর করে চাপিয়ে দিতে চায়, এরা আসলে কালচারাল টেররিস্ট। মানববন্ধনে শিক্ষার্থীরা পোশাকের নামে পশ্চিমা অপসংস্কৃতি আমদানিকারকদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুৎ প্রকল্পে ২৩৯ একর খাসজমি চান বিএনপির মনোনয়ন হারানো সেই কামাল

উচ্চ আদালতের সিদ্ধান্তকে স্যালুট” নর্থ সাউথের শিক্ষার্থীরা

আপডেট সময় ০৯:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২