ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ‘জি এম তো নাই’ হেসে বললেন স্পিকার, বাতিল হলো প্রশ্ন সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ কুমিল্লা দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ভারতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার-১২

ইমরানের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার সামরিক আদালতে করা হবে।

মঙ্গলবার (৩০ মে) ডন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ অভিযোগ করেন, গত ৯ মে গ্রেফতারের আগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান ব্যক্তিগতভাবে সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিলেন। সেক্ষেত্রে ইমরানের বিচার সামরিক আদালতে হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘অবশ্যই, কেন হবে না? তিনি সামরিক স্থাপনা লক্ষ্য করে পরিকল্পনা কার্যকর করেছিলেন।

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, আমি এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না যে ইমরান পরিকল্পনাকারী ছিলেন এবং ৯ মে সম্পর্কে সবকিছু জানতেন।

গত ৯ মে ইসলামাবাদে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতারের পর ইমরানকে এনএবির কাছে হস্তান্তর করা হয়। এরপর দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহিংসতায় কমপক্ষে আটজন নিহত, ২৯০ জন আহত এবং প্রায় দুই হাজার জন বিক্ষোভকারী আটক হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা

ইমরানের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩