ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে ভারতের কড়া বার্তা মনোহরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন বাংলাদেশের ভূখণ্ডে আধিপত্যবাদী হস্তক্ষেপ চলবে না: রিজভী চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সিলেট বিআরটিসির রোকনুজ্জামানের শাস্তি শুধু বদলি চাকরির মেয়াদ শেষে হলেও দায়িত্বে বহাল ঢামেক ভাইস প্রিন্সিপাল ডা. সুমি ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার তারল্য সংকটে ধুঁকতে থাকা ব্যাংকে বস্তাভর্তি নগদ টাকা মেসি-রোনালদোর দ্বৈরথই দুজনকে সেরা করেছে : গার্দিওলা

রাজশাহীতে ঝড় সাথে শিলাবৃষ্টি, আম ও ফসলের ক্ষতি

রাজশাহীতে ঝড় ও শিলাবৃষ্টিতে আম, ধান, ভুট্টাসহ ফসলের ক্ষতি হয়েছে। বুধবার বিকেলে জেলার অন্তত চারটি উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার রাজশাহীতে প্রায় ৪১ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাজিব খান বলেন, বুধবার বিকেল ৫টা আট থেকে ৫টা ১০ পর্যন্ত দুই মিনিট ৪১ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে গেছে। এরপর ৫টা ২২ পর্যন্ত ঝড়ো হাওয়া বয়ে গেছে।

তিনি আরও বলেন, শিলাবৃষ্টি হয়েছে কী না সেটি আমাদের এখান থেকে বলা সম্ভব নয়। তবে আজকে আর কোনো ঝড় বা বৃষ্টির সম্ভাবনা নেই।

এদিকে, রাজশাহী কৃষি বিভাগ বলছে, জেলার অন্তত চার উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। প্রতিটি উপজেলায় অন্তত ১০ থেকে ১৫ মিনিট শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার বিকেলে থেমে থেমে হয় এই ঝড়-বৃষ্টি হয়। এতে ভেঙে গেছে গাছ-গাছালি। ঝরে পড়েছে গাছের আম। শিলাবৃষ্টিতে বোরো ধান, ভুট্টা ও আমের ক্ষতি হয়েছে বেশি। এছাড়া পানের বরজের আংশিক ক্ষতি হয়েছে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজদার হোসেন বলেন, রাজশাহীর তানোর, দুর্গাপুর, পবা ও পুঠিয়া এলাকায় শিলাবৃষ্টির কথা শুনেছি। তবে অফিসিয়াল কোনো তথ্য এখনো আমার হাতে পাইনি। শিলাবৃষ্টির কারণে এসব অঞ্চলের আমসহ সব ফসলেরই ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে ভারতের কড়া বার্তা

রাজশাহীতে ঝড় সাথে শিলাবৃষ্টি, আম ও ফসলের ক্ষতি

আপডেট সময় ১১:৫১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩