ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন মাদক মামলার আসামি যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্যোগ, ঘর হারাল ৬৭ হাজার মানুষ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ নরসিংদীতে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪৯ বগুড়ার সাব-রেজিস্ট্রার অনিমেষ পালের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে আর কত দিন লাগবে, জানালেন জ্বালানি মন্ত্রী গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসলাম শিবির করায় ববির এক চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর, অতঃপর চাকরিচ্যুত জুলাই দিবস পালন শেষে জাজিরা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন ১২ হাজার টাকার ঋণ, ১৩ লাখ টাকার মামলা; বালিয়াডাঙ্গীতে গ্রেপ্তার সুদ ব্যবসায়ী

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২

কুমিল্লার ময়নামতি সুপার মার্কেটের সামনের ফুটওভার ব্রিজের নিচে থেকে ৫৪ কেজি গাঁজা ও একটি নিশান প্রাইভেটকারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ২৫ এপ্রিল রাত্র সোয়া ১ টার সময় সদরের ক্যান্টনমেন্ট এলাকার ময়নামতি সুপার মার্কেট এর সামনে ফুটওভার ব্রীজের নিচে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ সূত্র জানায়, অভিযানকারী ডিবি টীম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, চৌদ্দগ্রাম থেকে ঢাকা-মেট্রো-খ-১২-০৩৭৯ রেজিঃ নাম্বারের একটি কালো রংয়ের নিশান গাড়ি মাদক নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে। উক্ত তথ্যের ভিত্তিতে ডিবি টিম ময়নামতি সুপার মার্কেট এর সামনে মাদকবাহী গাড়িটির জন্য রাস্তার পাশে দাড়িয়ে অপেক্ষা করতে থাকে। মাদকবাহী গাড়িটি ময়নামতি সুপার মার্কেট এর কাছাকাছি আসলে গাড়িটিকে সিগন্যাল দেওয়া মাত্রই গাড়ীর চালক ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বেপরোয়া গতিতে রাস্তার পাশে থাকা ডিবি টীমের গাড়ীটিকে ধাক্কা মেরে পালিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানের ডিভাইডার এ তুলে দেয়। এতে মাদকবাহী গাড়ী ও ডিবি টীমের গাড়ীর ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ডিবির অফিসার ও ফোর্স উক্ত গাড়ী হতে ২ জনকে আটক করে নিজেদের হেফাজতে নেয় এবং উপস্থিত লোকজনদের সহযোগীতায় গাড়িটি তল্লাশি করে গাড়ীর ভিতরে পিছনের সিটের উপর দুইটি ট্রাভেল ব্যাগ থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতার হওয়া আসামিরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণের দড়িবটগ্রামের হারুন মিয়ার ছেলে মোঃ শাহরিয়ার কবির @ কবির (৩৩) ও একই গ্রামের আব্দুর কাদেরের ছেলে মোঃ আবুল হোসেন @ হোসেন (২৮)। গ্রেফতার হওয়া আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের জন্য আসামীরা ঢাকায় নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে । এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন মাদক মামলার আসামি

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২

আপডেট সময় ০৪:৩০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩