ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিজানের বিরুদ্ধে ঘুষ-বদলি বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

মায়ের নামে নালিশ জানাতে ১৩০ কিমি. সাইকেলে পাড়ি কিশোরের

মায়ের সঙ্গে ঝগড়া করে মুখ ভার করে বাড়িতে বসেছিল ১১ বছরের কিশোর। মনের কথা কাকে বলবে? তাই মায়ের নামে নালিশ জানাতে দাদির বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। সকাল সকাল তাই নিজের সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। প্রায় ২৪ ঘণ্টা ধরে ১৩০ কিলোমিটার সাইকেল চালিয়ে দাদির বাড়ির কাছাকাছি (এক ঘণ্টার পথ দূরে ছিল) পৌঁছেও গিয়েছিল। তবে ফুটপাতে তাকে ক্লান্ত হয়ে বসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

চিনের মেইজিয়াং শহরের একটি এক্সপ্রেসওয়ে টানেলের সামনে বসেছিল ওই কিশোর। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। সে জানায়, রাস্তায় ‘রোড সাইন’ দেখে সে এতদূর সাইকেল চালিয়ে আসে। কয়েকবার ভুল পথে গিয়েও তা বুঝে আবার সঠিক পথ ধরে নেয় সে। রাস্তায় যদি খিদে পেয়ে যায়, সে কারণে বাড়ি থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল।

বাড়ি থেকে আনা পাউরুটি আর পানি খেয়ে খিদে মেটাচ্ছিল সে। কিন্তু দাদির বাড়ির কাছে এসে ক্লান্ত হয়ে পড়ে। তাই টানেলের সামনে বসে বিশ্রাম নিচ্ছিল সে। আর চলার ক্ষমতা ছিল না তার। পুলিশ তাকে উদ্ধার করে তার বাড়িতে খবর দেয়। ওই কিশোরের মা এবং দাদি দু’জনেই থানায় আসেন। থানায় তার মা বলেন, ‘ও আমাকে ঝগড়ার সময় একবার বলেছিল যে দাদির বাড়ি চলে যাবে। কিন্তু আমি ভেবেছিলাম যে রাগের মাথায় ভুলভাল বলছে। সত্যি সত্যিই যে বেরিয়ে পড়বে তা বুঝতে পারিনি।’

এই ঘটনাটি সামামিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটিজেনরা তার সাহসের প্রশংসা করেছেন। এক জন বলেন, ‘এতটুকু বয়সে রাস্তা চিনে এতটা রাস্তা সাইকেল চালিয়ে যাওয়া সামান্য কথা নয়।’ আরেকজন বলেছেন, ‘ছেলেটির দাদি নিশ্চয়ই তার মেয়েকে বকাবকি করেছেন।’

সূত্র : এনডিটিভি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিজানের বিরুদ্ধে ঘুষ-বদলি বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ

মায়ের নামে নালিশ জানাতে ১৩০ কিমি. সাইকেলে পাড়ি কিশোরের

আপডেট সময় ১২:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩