ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ঝোড়ো ইনিংসের পর যে ইচ্ছার কথা জানালেন কোহলি

পাঁচ বারের চ্যাম্পিয়ন্স মুম্বাই ইন্ডিয়ান্সকে বলতে গেলে উড়িয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। চলতি আইপিএলে নিজেদের প্রথম দেখায় কোহলি ও ফ্যাফ ডু প্লেসির ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে দারুণ শুরু ফ্র্যাঞ্চাইজিটির।  

রোববার (২ এপ্রিল) দিনের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে মুম্বাইকে আতিথ্য দেয় বেঙ্গালুরু। নিজেদের মাঠ বলেই কিনা ডু প্লেসিরা শুরু থেকেই মুম্বাইয়ের ওপর চাপ তৈরি করে। তবে শুরুটা ধীরগতির হলেও শেষপর্যন্ত ১৭২ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে রোহিত শর্মারা। তবে সেই টার্গেট মামুলি প্রমাণ করেছে আরসিবি। ২২ বল হাতে রেখেই তারা ৮ উইকেটে জয় তুলে নিয়েছে।

কোহলি ও ডু প্লেসি দুজনেই ফিফটির্ধ্বো ইনিংস খেলেছেন। তাদের মারমুখী মেজাজ ম্যাচকে করে তোলে একপেশে। আরসিবির হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৮২ রান করেন কোহলি। তিনি খেলেছেন ৫টি ছক্কা ও ৬টি চারের মার। অন্যদিকে ৬টি ছক্কা ও ৫টি চারের বাউন্ডারিতে ৪৩ বলে ৭৩ রান করে আউট হন ডু প্লেসি।

ম্যাচের পর বিরাট কোহলি ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, এবার তাদের লক্ষ্য ট্রফিই। একবারও চ্যাম্পিয়ন হতে না পারা দল শুরু থেকেই ট্রফির স্বপ্ন দেখছে। কোহলি বলেন, ‘অনেক দিন ধরেই একটা কথা বলব ভাবছিলাম, মুম্বাই পাঁচটা ট্রফি জিতেছে, চেন্নাই চারটি। যদি আমি ভুল না হই, তাহলে সবচেয়ে বেশি বার প্লে-অফে ওঠার তালিকায় আমরা সবার আগে। তিনটি দল আট বার প্লে-অফে উঠেছে। আমরাও সেখানে রয়েছি। আপাতত আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচ ধরে এগোনো। দলে যাতে ভারসাম্য থাকে সেই চেষ্টাই করব। নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে চাই। যেমনটা আজ হয়েছে।’

ঘরের মাঠে ফিরে জয়, তার ওপর নিজের পারফরম্যান্স, সব মিলিয়ে উচ্ছ্বসিত কোহলি। হাসতে হাসতে বলেই দিলেন, ‘অসাধারণ জয়। চার বছর পর ঘরের মাঠে ফিরেছি। এর থেকে ভাল অনুভূতি আর কী হতে পারে। প্রথম ১৭ ওভার আমরা ভালো বল করেছি। তারপরে ওদের ব্যাটাররা, বিশেষত তিলক দারুণ ব্যাট করেছে। আমাদের লক্ষ্য ছিল বেশ কিছু বল বাকি রেখে ম্যাচ শেষ করা, যাতে নেট রান রেটে সুবিধা হয়।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

ঝোড়ো ইনিংসের পর যে ইচ্ছার কথা জানালেন কোহলি

আপডেট সময় ১২:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩