ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

উত্তরখানে চারটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

রাজধানীর উত্তরখান এলাকায় চারটি প্রতিষ্ঠানে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)’র ভ্রাম্যমাণ আদালত। তার মধ্যে দুটি খাবার তৈরী প্রতিষ্ঠান এবং অপর দুটি আয়রন রড/শীট বিক্রয় প্রতিষ্ঠান বলে জানিয়েছে র‌্যাব।

আজ রাতে র‌্যাব-১, উত্তরা সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নোমান আহমদ জানান, আজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, উত্তরা একটি দল বেলা ১১ টা থেকে শুরু করে দুপুর আড়াইটা পর্যন্ত উত্তরখান থানার উজামপুর এবং মৈনারটেক এলাকায় পৃথক দুটি স্হানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই অধিদপ্তরের প্রতিনিধিদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, এসময় অনুমোদন ব্যতীত স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, লাইসেন্স বিহীন মোড়ক জাত, ফিটনেস লাইসেন্স বিহীন ওজন স্কেল পরিমাপ, বিএসটিআই অনুমতি ব্যতীত এবং ওজনে কম দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত ওজন ও পরিমাপ মানদন্ড আইনে “মেসাস গ্রীন ৯ কোম্পানী লিমিটেড” এর স্বত্বাধিকারী মোঃ শাহাদত হোসেন (৪৬), থানা- উত্তরখান, ঢাকা’কে ৫০ হাজার টাকা, “আসাদ এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ” এর স্বত্বাধিকারী মোঃ শহর উদ্দিন (৩৮), থানা- উত্তরখান, ঢাকা’কে ৫০ হাজার টাকা, “তামান্না এন্টার প্রাইজ” এর স্বত্বাধিকারী সরকার মোঃ শামীম আহমেদ (৫৩), থানা- উত্তরখান, ঢাকা’কে ৫০ হাজার টাকা, “মা এন্টার প্রাইজ” এর স্বত্বাধিকারী মোঃ দেলোয়ার (৫২), থানা- উত্তরখান, ঢাকা’কে ১০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

উত্তরখানে চারটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

আপডেট সময় ১০:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩