ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি দর্শক ফেরাতে আবারও প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি প্রধান রাজশাহীর মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার গুঞ্জন ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি পটুয়াখালীতে সংস্কার কাজে অনিয়ম, ঝুঁকিতে গ্রামীণ সড়কের স্থায়িত্ব বোদায় প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ রেল টেন্ডারে কারসাজি: প্রকৌশলী শাহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সরকারি স্টাফ ও দালাল সিন্ডিকেটে জিম্মি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

শিম ১৪০ বেগুন ১০০

ঊর্ধ্বমুখী রাজধানীর কাঁচাবাজারগুলো। দামের দিক থেকে সেঞ্চুরি হাঁকিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে শিম, বেগুন, টমেটো ও গাজর। অন্যান্য সবজির সর্বনিম্ন দাম ৫০ টাকা। বাজারে সবচেয়ে কমদামে পাওয়া যাচ্ছে শুধু মুলা।

হাতিরপুল ও সেগুণ বাগিচা এলাকার ব্যবসায়ীরা বলছেন, শীতকালীন কিছু সবজি বাজারে আসতে শুরু করেছে। সরবরাহ কম থাকায় সেগুলো দাম আকাশচুম্বী। তবে, চলতি মাসের শেষের দিকে সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। তখন বাজার স্থিতিশীল হবে এবং দামও কমবে।

সপ্তাহের ছুটির দিনে রাজধানীর এই দুই বাজারে আজ শিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে। ভারত থেকে আমদানি করা টমেটোর দাম ১৩০ টাকা। ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে গাঁজর। জাতভেদে বেগুন বিক্রি হচ্ছে ৬০-১০০ টাকা কেজিতে।

এছাড়া, লতি ৭০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, পটল ৫৫ টাকা ও মুলা ৫০ টাকায় কেজিপ্রতি বিক্রি হচ্ছে। এককেজি দেশি কাঁচা মরিচের দাম ৮০ টাকা, আর ভারতীয় মরিচ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

dhaka post

বাজারে পুঁইশাক ২৫-৩০ টাকা, পালং ১৫ টাকা, লাউ শাক ৩০ টাকা, কলমি ও লাল শাক ২০ টাকায় বিক্রি হচ্ছে। হাতিরপুল বাজারের সবজি ব্যবসায়ী তানভীর বলেন, সপ্তাহের ব্যবধানে বাজারে কিছু সবজির দাম কমেছে আর কিছু সবজির দাম বেড়েছে। শিম বাজারে নতুন সবজি, তাই দামও একটু বেশি। বাজারে এখন পর্যন্ত শুধু ঝিনাইদহ অঞ্চলের শিম পাওয়ার যাচ্ছে। বেগুন ও টমেটোর দাম আগের মতোই আছে। গত সপ্তাহেও একই দামে সবজি দুটি বিক্রি হয়েছে ।

এদিকে ব্যবসায়ীদের বক্তব্যে আপত্তি জানিয়ে ক্রেতা হামিদুল হক বলেন, কোনো সবজির দামই কমেনি, বরং বেড়েছে। গত সপ্তাহে ৪০ টাকা করে ফুলকপি কিনেছি। আজ সেটা ৬০ টাকা করে করে বিক্রি হচ্ছে। দিন যত যাচ্ছে মধ্যবিত্তের অবস্থা তত খারাপ হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি

শিম ১৪০ বেগুন ১০০

আপডেট সময় ০৩:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২