ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

তানোরে প্রতিবেশীর মারপিটে আহত গৃহবধু, ব্যবস্থা নিচ্ছেনা পুলিশ

রাজশাহীর তানোর উপজেলা প্রকাশ নগর গুচ্ছো গ্রামে প্রতিবেশীদের হামলা ও মারপিটে গুরুতর আহত হয়ে ১০ দিন থেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন এক গৃহবধু।

এঘটনায় তানোর থানায় লিখিত অভিযোগ করা হলেও কোন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। ফলে, পুলিশের ভুমিকা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। অপর দিকে আসামীদের অব্যহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায ভুগছেন ওই গৃহবধু ও তার স্বামী।

অভিযোগ ও পুলিশ সুত্রে জানা গেছে, গত ২০ মার্চ সকাল ৮ টার দিকে প্রকাশ নগর গুচ্ছো গ্রামের ওয়াসিমের স্ত্রী নাহারিনা রিনা (২২) রান্না করার সময় চুলার ধোঁয়া পার্শ্বের বাড়িতে যায়।

এসময় প্রতিবেশী মৃত তছিরের পুত্র শাহিন (৩৫), তার স্ত্রী শাহিনারা (৩০), একই গ্রামের সামেদের স্ত্রী নাসিমা (৪৫), পুত্র নাসিম (২৪) ও কন্যা সুবর্না (২০) লাঠি সোটা, দা হাসুয়া নিয়ে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে আহত করেন।

এসময় অন্য প্রতিবেশীরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় গৃহবধুকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এঘটনায় ওই গৃহবধুর স্বামী বাদি হয়ে গত ২৫ মার্চ ৫ জনকে আসামী করে তানোর থানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেনি।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রবিউলকে দায়িত্ব দেয়া হয়েছে।

এবিষয়ে যোগাযোগের জন্য মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রবিউল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

তানোরে প্রতিবেশীর মারপিটে আহত গৃহবধু, ব্যবস্থা নিচ্ছেনা পুলিশ

আপডেট সময় ১০:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩