ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাউন্দিয়ার বহুল আলোচিত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল জলিল (৫৫) কে গ্রেফতার করেছে ঢাকা জেলার সাভার মডেল থানা এর আওতাধীন কাউন্দিয়া ক্যাম্পের পুলিশ।

ঢাকা জেলার সুযোগ্য ও সুদক্ষ পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার) এর সার্বিক ও যথাযথ নির্দেশনায় কাউন্দিয়ার বহুল আলোচিত উক্ত মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও ট্রাফিক- উত্তর ) মোঃ আবদুল্লাহীল কাফী পিপিএম (বার), সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, পিপিএম এর নির্দেশনায় ২৭/০৩/২০২৩ ইং রাতে কাউন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই(নিঃ) সুব্রত দাস সঙ্গীয় ফোর্সসহ সাভার মডেল থানাধীন কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকা হতে মাদক ব্যবসায়ী মো: আব্দুল জলিল (৫৫) কে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেন।

ধৃত মাদক ব্যবসায়ী মো: আব্দুল জলিল (৫৫) ঢাকা জেলার সাভার মডেল থানার কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা গ্রামের মৃত শমসের আলী ও জামিলা খাতুন এর সন্তান।

এ সংক্রান্তে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করত: আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

ধৃত আসামী মাদক ব্যবসায়ী মো: আব্দুল জলিল (৫৫) এর বিরুদ্ধে ইতিপূর্বে ঢাকা জেলার সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ টি মামলা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ১২:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩