ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে ৪৩টি মোটরসাইকেল, মাদকদ্রব্য ও চাকুসহ গ্রেফতার ৩৮

রমজান মাস ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বগুড়ার শাজাহানপুরে থানা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানে ৩৮ ব্যক্তিকে গ্রেফতার এবং মাদকদ্রব্য ও বার্মিজ চাকু উদ্ধার, রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ও চাইনিজ চাকু জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের মঙ্গলবার ২৮ মার্চ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। গত সোমবার দিন ও রাতে শাজাহানপুরের ৯টি ইউনিয়ন ও পৌর এলাকা জুড়ে একটানা চলে পুলিশের বিশেষ অভিযান। অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা, ২৪ বোতল ফেনসিডিল, ২ বোতল বিদেশি মদ, ২টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

এছাড়া আটক করা হয় ১৮টি চাইনিজ চাকু ও রেজিস্ট্রেশনবিহীন ৪৩টি মোটরসাইকেল। অভিযানের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, প্রায় বছরেই ঈদকে সামনে রেখে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, ডাকাতিসহ সমাজে নানা রকম অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়।

এসব নিয়ন্ত্রণ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিশেষ অভিযান। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

বগুড়ার শাজাহানপুরে ৪৩টি মোটরসাইকেল, মাদকদ্রব্য ও চাকুসহ গ্রেফতার ৩৮

আপডেট সময় ১২:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩