ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

রাজশাহী সীমান্তে অপহৃত জেলেকে উদ্ধার করল বিজিবি

  • সোহেল রানা
  • আপডেট সময় ০১:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • ৭৯৬ বার পড়া হয়েছে

রাজশাহী ১ বর্ডার গার্ড ব্যটালিয়ানের (বিজিবি) অধিনায়কের হস্তক্ষেপে বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের মাদক সিন্ডিকেটের হাতে অপহৃত হায়দার আলী (৪০) নামের এক জেলেকে ফেরত আনা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে হায়দারকে ফেরত এনে পরিবারের কাছে বুঝিয়েদেন ইউসুবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। রাজশাহী ১ বর্ডার গার্ড ব্যটালিয়ানের অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি ও অপহৃত পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার ভোরে চারঘাট আমবাগান পদ্মার চর এলাকায় নৌকা ও জাল নিয়ে মাছ মারতে যায় উপজেলার চকপাড়া এলাকার মৃত রহিমের ছেলে হায়দার আলী (৪০) ও তার সহোযোগী মৃত তহিরের ছেলে ইন্দা (৩৯)। এসময় ভারতের মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য বিজল ও তার লোকজন ৩ রাউন্ড গুলি ছুড়ে তাদের উদ্দেশ্য করে। এসময় ইন্দা পালিয়ে আসলেও হায়দার আলীকে অপহরণ করে নিয়ে যায় তারা।

সূত্রমতে, ভারতের মাদক সিন্ডিকেটের সদস্যরা হায়দারের আটকে রেখে মারপিট করে এবং ফোর করে তার স্ত্রী ফিরোজা বেগমের কাছে ৭ লাখ টাকা মুক্তিপন দাবি করে। হায়দারের স্ত্রী ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানায় ও সকাল ১১ টার দিকে চারঘাট থানায় গিয়ে লিখিতো অভিযোগ দায়ের করে। পরে অপহৃত জেলের স্ত্রী ইউসুবপুর বিজিবি ক্যাম্পের সদস্যদের বিষয়টি জনান।

বিষয়টি জানতে পেরে রাজশাহী ১ বর্ডারগার্ড ব্যটালিয়ানের অধিনায়ক অপহৃত জেলেকে উদ্ধারে ইউসুবপুর বিজিবি ক্যাম্পের কমান্ডারকে নির্দেশনা দেন। পরে ইউসুবপুর বিওপি ক্যাম্পের কম্পানিকমান্ডার রোববার বিকেল থেকে উদ্ধার অভিযানে নামে। সোমবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক করে রাত সাড়ে ৯ টার দিকে ইউসুবপুর বিজিবি সদস্যরা অপহৃত জেলে হায়দার আলীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

উদ্ধারকৃত হায়দারের স্ত্রী ফিরোজা বেগম জানান, ইউসুবপুর বিজিবির সদস্যরা বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে আমার স্বামী হায়দার আলীকে উদ্ধার করে। রাত সাড়ে ৯ টার দিকে আমার স্বামীকে উদ্ধার করে আমাদের বুঝিয়ে দেন।

তিনি আরো জানান, ভারতের লোকেরা আমার স্বামীকে অনেক মারপিট করায় অসুস্থ হয়ে পড়েছে। বিজিবি সদস্যদের সহায়তায় তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউসুবপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার জানান, রোববার সকালে চারঘাট উপজেলার মুক্তারপুর চকপাড়া এলাকার হায়দার আলী (৪০) নামের এক জেলেকে ভারতের মাদক কারবারিরা পদ্মার চর থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা মুক্তিপন দাবি করে। বিষয়টি জানতে পেরে রাজশাহী ১ বর্ডার গার্ড ব্যটালিয়ানের অধিনায়কের নির্দেশনা সোমবার বিকেলে বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে অপহৃত হায়দার আলীকে উদ্ধার করে ফেরত আনা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

রাজশাহী সীমান্তে অপহৃত জেলেকে উদ্ধার করল বিজিবি

আপডেট সময় ০১:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩