ভোলার চরফ্যাশন উপজেলার নীল কমল ইউনিয়নের চরযমুনা গ্রামদরিদ্র কৃষক মোঃ শাহাব উদ্দিনের মেধাবী সন্তান জাহানারা ইতি ফরিদপুর মেডিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্রী।
অর্থাভাবে তার পড়ালেখা বন্ধের উপক্রম হওয়ায় বিষয়টি স্হানীয় কিছু সমাজহিতৈসচিব কৃষিবিদ আলহাজ্ব মেজবাহ উদ্দিনকে জানালে তিনি ছাত্রী এবং তার পিতাকে ২৩/৩/২০২৩ তারিখ ডেকে তাদের সমস্যার কথা শুনেন।
তাদের কথা শুনে তাদেরকে আশ্বস্থ করেন যে, তিনি ইতির মেডিক্যালে পড়ার সকল ব্যয় তার মমতাময়ী মায়ের নামে প্রতিষ্ঠিত ছাবেরা ফাউন্ডেশন হতে বহন করবেন। তিনি তাৎক্ষনিক ওই ছাত্রীকে সাবেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন এবং তাকে নিশ্চিন্ত মনে লেখা পড়া চালিয়ে যেতে উৎসাহ প্রদান করেন। ইতির আগামী দিনে যেকোনো সমস্যা সমাধানে তিনি পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
মোঃ আল-মামুন, ভোলা 



















