ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সিআইডি সেজে নারীকে অপহরণের চেষ্টা, আটক ৭ পীরগঞ্জে পুকুরে ডুবে ৫৫ বছরের ব্যক্তির মৃত্যু, রংপুরের ডুবুরি দল উদ্ধার করল মরদেহ গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে সুশাসনের ছোঁয়া, ফিরছে শৃঙ্খলা ও গতি এলজিইডিতে চলছে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা, প্রশ্নের মুখে ২৫৭ প্রকৌশলীর জ্যেষ্ঠতা চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২ রংপুরের নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ কুড়িগ্রামে শিবিরের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মতবিনিময় সভা মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ

জুতা পায়ে বেদিতে সরকারি কর্মকর্তা

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে জুতা পায়ে ফুল দিতে ওঠেন পাথরঘাটা বিএফডিসি মৎস্যবন্দরের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মাসুদ সিকদার। এ সময় পুলিশ ও জনতার রোষানলে পড়লে তিনি বলেন, ‘ফুল দিয়েই তো নেমে যাব, এতে সমস্যা কী?’

আজ রোববার সকাল ৭টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদের চত্বরে শহীদ বেদিতে ফুল দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ নিয়ে শহীদ বেদিতে ফুল দিতে আসা জনতা ক্ষোভ প্রকাশ করেন।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, ‘শহীদদের প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য সিঁড়ি দিয়ে ওঠার সময় তাঁকে থামিয়ে দিয়েছিলাম। পরে তিনি জুতা খুলে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।’

এদিকে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম এ খালেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উদ্দেশ্য করে বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর সময় বিএফডিসি কর্মকর্তা কীভাবে জুতা পায়ে উঠল? এটা আপনার মাধ্যমে জানতে চাই। এ জন্য সবার সামনে ওই কর্মকর্তাকে ক্ষমা চাইতে হবে।’

এ বিষয়ে উপজেলা বিএফডিসি কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মাসুদ সিকদার বলেন, ‘বিষয়টি নিয়ে আমি মর্মাহত। ঘটনাটি ভুলবসত হয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

জুতা পায়ে বেদিতে সরকারি কর্মকর্তা

আপডেট সময় ০৯:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩