ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ ‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল

যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রতিবেদন পক্ষপাতদুষ্ট

‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রকাশিত প্রতিবেদন পক্ষপাতদুষ্ট’ বলে মন্তব্য করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন।

শনিবার (২৫ মার্চ) ডিআরইউতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন বিষয়ক’ সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব কথা বলেন।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আবেদ আলী তার লিখিত বক্তব্যে বলেন, ‘গত ২০ মার্চ বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্র একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে যে দুইটি সংগঠন ও ব্যক্তিদের সূত্র উল্লেখ করা হয়েছে তারা অনিবন্ধিত এবং রাজনৈতিক প্রভাবমুক্ত নয়। দুইটি সংগঠনের একটি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সমাবেশে হতাহতের সংখ্যা নিয়ে যে তথ্য দিয়েছিল তা বিভ্রান্তিমূলক। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদনে যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে তা যথাযথ নয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিচার বিভাগের যোগ্যতা ও সততা নিয়ে প্রশ্ন তুলেছে।’

তিনি বলেন, ‘প্রতিবেদনে দেশের গণতন্ত্রকে ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। বিশ্বের কোনো দেশের গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিহীন নয়। বেশকিছু নাগরিক সংগঠনের দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার নির্বাচন কমিশন আইন করেছে, যা পূর্বে ছিল না। ইতোমধ্যেই নির্বাচন কমিশন স্বাধীনভাবে বেশ কিছু নির্বাচনে তাদের নিরপেক্ষতা, যোগ্যতা ও সাহসিকতার প্রমাণ দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ নিয়ে প্রতিবেদনে যা বলা হয়েছে তা সঠিক নয়। কারণ সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে সরকারের সমালোচনা বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাতে সরকারের কোনো হস্তক্ষেপ লক্ষ্য করা যায়নি। এমনকি সরকারের পক্ষ থেকে আইনটির আপত্তিকর ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব বলেন, ‘যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রতিবেদন প্রকাশের পূর্বে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিতপূর্বক সত্যতা যাচাই ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দরকার ছিল। তাই যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে উল্লেখিত ইস্যুতে সরকারের বিবেচনা ও যথাযথ পদক্ষেপের দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি ছিদ্দিকুর রহমান, সাবেক নির্বাচন কমিশনার জেনারেল শাহাদাত হোসেন, আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল কালাম আজাদ, ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক ইকবাল বাহার প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ

যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রতিবেদন পক্ষপাতদুষ্ট

আপডেট সময় ১২:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩