ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

মিরপুরে থেকে নারী ছিনতাইকারি চক্রের ৪ সদস্য আটক

রাজধানীর মিরপুরে  নারী ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃতরা  হলেন- মনিকা (২০), মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০) ও রিতু (২৪)।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মিরপুর মডেল থানার মিরপুর-১০ নম্বর গোলচত্বরে আল বারাকা হোটেলের সামনে ছিনতাইকালে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার  রাতে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য জানান। ওসি মোহাম্মদ মহসীন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে যে কোন দুই জনে কোনো পথচারীর মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। পথচারী তাদের আটকানোর চেষ্টা করলে আশপাশ থেকে মিম ও সোহাগী এসে ঝগড়া বাধিয়ে দেন। আর এই সুযোগে বাকি দু’জন লাপাত্তা হয়ে যান।

পুলিশ বলছে,  গ্রেফতারদের মধ্যে মনিকা ও রিতু কোলে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ান আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশপাশে থাকেন। মনিকা ও রিতু কোনো পথচারীর মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। পথচারী তাদের আটকানোর চেষ্টা করলে আশপাশ থেকে মিম ও সোহাগী এসে ঝগড়া বাধান। এই সুযোগে বাকি দুই জন লাপাত্তা হয়ে যান।

পুলিশের এ কর্মকর্তা  জানান, মনিকার ১৫ মাস বয়সী ও রিতুর ৪ বছর বয়সী ছেলে আছে। তারা তাদের ছেলে কোলে নিয়ে ঘুরেন। এরপর কোনো নারী পথচারী দেখলে তাকে টার্গেট করেন। কোনো স্থানে গিয়ে টার্গেটের মোবাইল ছিনিয়ে রাস্তা পার হয়ে চলে যান। এরমধ্যে পথচারী চিৎকার শুরু করলে আশপাশে থাকা তাদের চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা লেগে বা অন্য কোনো অজুহাতে তার সঙ্গে ঝগড়া বাধিয়ে দেন।

ওসি মহসীন আরও বলেন, বৃহস্পতিবার একই কায়দায় ছিনতাই করেন তারা। ঘটনাস্থল থেকে হাতেনাতে মনিকা, রিতু এবং পথচারী সেজে থাকা তাদের চক্রের আরও সদস্য মিম ও সোহাগীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

মিরপুরে থেকে নারী ছিনতাইকারি চক্রের ৪ সদস্য আটক

আপডেট সময় ১২:২২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩