ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ ‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল

রাজধানীতে সাত প্রতিষ্ঠানকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

রাজধানীতে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক পাখা, ওষুধ এবং ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার দায়ে সাতটি বিভিন্ন প্রতিষ্ঠানকে ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম এই অভিযানে নেতৃত্ব দেন। গতকাল শুক্রবার রাত পৌনে ৮ টায় র‌্যাব-১০ এর (মিডিয়া) (এএসপি) এনায়েত করীব সোহেব এ খবর নিশ্চিত করেছেন।

র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকার কদমতলী, ডেমরা, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‌্যাব-১০ এর কর্মকর্তা এবং বিএসটিআইর প্রতিনিধিরা অভিযানে অংশ নেয়।

র‌্যাব-১০ এর (এএসপি) এনায়েত করীব সোহেব জানান, অনুমোদনহীন নকল বৈদ্যুতিক পাখা, ওষুধ এবং ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে সাতটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

র‌্যাব বলছে, ভ্রাম্যমাণ আদালত চলাকালে এদের মধ্যে হামজা ফুড প্রোডাক্টসকে নগদ দুই লাখ টাকা, কেয়ার লেবরোটরিজকে নগদ তিন লাখ টাকা, কসমো প্লাস্টিককে নগদ ৫০ হাজার টাকা, শান্ত ফুড প্রোডাক্টসকে নগদ ৫০ হাজার টাকা, মিমি এগ্রো ফুড প্রোডাক্টসকে নগদ তিন লাখ টাকা, জনতা করপোরেশনকে নগদ- এক লাখ ৫০ হাজার টাকা ও এস.কে. নুর ফুড প্রোডাক্টসকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক পাখা, ঔষধ এবং ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদন মজুদ ও বাজারজাত করে আসছিল।

এসময় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে এ মোবাইল কোর্ট আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের নকল বৈদ্যুতিক পাখা, ঔষধ এবং ভেজাল খাদ্য দ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ

রাজধানীতে সাত প্রতিষ্ঠানকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১২:২০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩