ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমের সুমহান বার্তায় মুখরিত জনপদ

বগুড়ায় দেয়াল ধসে মাদ্রাসার নৈশপ্রহরী নিহত

বগুড়ার সদরে জামিল মাদ্রাসার সীমানা প্রাচীর ধসে আয়নুল হক নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। এ সময় দুই শিশুসহ এক নারীকে আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার চকফরিদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আয়নুল হক (৫৫) সিরাজগঞ্জ সদর উপজেলার চরনান্দিনা এলাকার বাসিন্দা। তিনি জামিল মাদ্রাসায় নৈশপ্রহরীর পদে এক মাস আগে চাকরিতে যুক্ত হন।

আহতরা হলেন, জামিল মাদ্রাসার শিক্ষার্থী বগুড়ার শিবগঞ্জ উপজেলার চণ্ডিহারা এলাকার মো. হামিম (১২), কাহালু উপজেলার মো. মেফতাজুল (৫) ও বগুড়া সদর উপজেলার মাটিডালী এলাকার বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থীর অভিভাবক মোছাঃ মুক্তা (৩৫)।

জানা গেছে, শুক্রবার (২৪ মার্চ) শিক্ষার্থীদের জন্য দুপুরের রান্নার কাজ চলছিল। তখন প্রহরী আয়নুল পকেটে গেটের ওখানে ছিলেন। এমন সময় বিকট শব্দ শুনে তারা ছুটে এসে দেখেন দেয়াল ধসে পড়েছে। পরে কাছে গেলে আয়নুলকে দেয়ালের নিচে চাপা পড়ে থাকতে দেখো যায়। দেয়াল ধসে এক শিক্ষার্থীর মা সহ আরও দুজন শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদের হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে বগুড়া সদরের বনানী ফাঁড়ির এসআই সাজ্জাদুল হক বলেন, আয়নুল হক প্রায় মাস খানেক হলো মাদ্রাসায় চাকরি শুরু করেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা রওয়ানা দিয়েছেন। পরিবারের সদস্যদের কথা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় আরও তিন জন আহত হন। তাদের ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

বগুড়ায় দেয়াল ধসে মাদ্রাসার নৈশপ্রহরী নিহত

আপডেট সময় ১২:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩