ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

প্রয়াত সাংবাদিক জালাল উদ্দিনের পরিবারকে সহায়তার চেক প্রদান

এনটিভির কুমিল্লাস্থ স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক প্রয়াত অধ্যাপক মো. জালাল উদ্দিনের পরিবারকে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তা ঘোষণার প্রথম কিস্তির ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

প্রয়াত এ সাংবাদিকের সন্তানদের লেখাপড়া ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য বুধবার (২২ মার্চ) কুসিক মেয়রের কার্যালয়ে এ সহায়তার চেক হস্তান্তর করা হয়। কুসিক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত প্রয়াত সাংবাদিক জালাল উদ্দিনের সহধর্মীনি অ্যাডভোকেট নিগার সুলতানার নিকট এ চেক হস্তান্তর করেন।

এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত বছরের ২৩ নভেম্বর সন্ধ্যায় সাংবাদিক জালাল উদ্দিন ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ইন্তেকাল করেন। একই বছরের ৩০ জুলাই অনুষ্ঠিত কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচনে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী পরিষদ সদস্য হয়েছিলেন। তিনি অত্যন্ত সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করে গেছেন। তাঁর মৃত্যুর পর এক স্মরণ সভায় এ সহায়তার ঘোষণা দিয়েছিলেন সিটি মেয়র।

এদিকে প্রয়াত সাংবাদিক জালাল উদ্দিনের পরিবারকে সিটি মেয়রের আন্তরিকতাপূর্ণ সহায়তার খবরে মেয়রের প্রতি কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসক্লাব সভাপতি মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

প্রয়াত সাংবাদিক জালাল উদ্দিনের পরিবারকে সহায়তার চেক প্রদান

আপডেট সময় ০৭:৫৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩