ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমের সুমহান বার্তায় মুখরিত জনপদ রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকান সংগীতজগতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল, সম্পাদক সাগর ও সাংগঠনিক মাসুম পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু বিয়েতে রাজি না হওয়ায় ঘরে ঢুকে প্রেমিকার কবজি কাটলেন প্রেমিক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ স্কুলের মূল ফটকের সামনে বালি-সুরকির স্তূপ, উড়ছে ধুলা; ভোগান্তিতে শিক্ষার্থীরা

রাজধানীতে বিপুল পরিমাণ দেশি- বিদেশী মদ সহ গ্রেফতার-২ : জীপ গাড়ি জব্দ

রাজধানীর ভাটারা এবং গুলশান থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ ও দেশীয় তৈরী চোলাইমদসহ মাদককারবারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন, বরিশাল জেলার মোঃ হাফিজ উদ্দিন বালির পুত্র মোঃ ইউনুস (২৬) ও যশোর জেলার বাদশা শিকদারের পুত্র মো: মারুফ শিকদার (৩২)।

আজ বুধবার সকালে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ মাদক উদ্বারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নোমান আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০ টার দিকে রাজধানীর ভাটারা থানার বারিধারা এবং গুলশান থানার গুলশান-১ এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব জানিয়েছে, মাদক ব্যবসায়ী ইউনুসের কাছ থেকে
১২২.৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ও নগদ ১২০ টাকা এবং মারুফ শিকদারের নিকট থেকে ৭৮ লিটার বিদেশী মদ উদ্বার মূলে জব্দ করা হয়। এছাড়া মাদকদ্রব্য পরিবহন করার ক্ষেত্রে ব্যবহিত একটি জীপ গাড়ি জব্দ করে এলিট ফোর্স র‌্যাব।

র‌্যাব বলছে, প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল

রাজধানীতে বিপুল পরিমাণ দেশি- বিদেশী মদ সহ গ্রেফতার-২ : জীপ গাড়ি জব্দ

আপডেট সময় ১২:৩১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩