ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকান সংগীতজগতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল, সম্পাদক সাগর ও সাংগঠনিক মাসুম পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু বিয়েতে রাজি না হওয়ায় ঘরে ঢুকে প্রেমিকার কবজি কাটলেন প্রেমিক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ স্কুলের মূল ফটকের সামনে বালি-সুরকির স্তূপ, উড়ছে ধুলা; ভোগান্তিতে শিক্ষার্থীরা এনজিওর কিস্তির টাকা দিতে না পেরে একই পরিবারের তিনজনের বিষপান দক্ষিণগ্রাম পদ্মা বিলে নৌকা ভাড়া নিয়ে ক্ষোভ, পর্যটকদের অভিযোগ ‘সিন্ডিকেটের অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

স্বাধীনতার অর্জনকে ম্লান করবেন না- এনডিপি

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, স্বাধীনতার ৫২ বছর পরে এসেও আমরা আমাদের অধিকারের কথা বলতে হয়। এখনও বাজারে গেলে চুপি চুপি এদিক ওদিক তাকিয়ে কম বাজার করতে হয়। চারিদিকে ব্যাপক উন্নয়নের মধ্যদিয়েও কোথায় যেন দুর্বিসহ চাপা কান্নায় সাধারণ মানুষ অসহায় হয়ে পড়ছে। এখান থেকে জাতিকে মুক্তি না দিলে স্বাধীনতার অর্জন ম্লান হয়ে যাবে। তিনি বলেন, আমরা ১৯৭১ সালে এই জন্য যুদ্ধ করিনি। মানুষের ভোট ও ভাতের অধিকার এটি সাংবিধানিক অধিকার। এই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নেই।

আমরা যদি আবারও ২০১৪ ও ১৮ সালের মতো বিতর্কিত নির্বাচন করে ক্ষমতায় থাকতে চাই তাহলে সেই সিদ্ধান্ত হবে আত্মঘাতি। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি জাতির জনক বঙ্গবন্ধু জ্যেষ্ঠ কন্যা। জাতি আপনার দিকে তাকিয়ে থাকে। আপনি যদি ভুল করেন তাহলে এই মাশুল অন্য কেউ দিতে পারবে না। সকল রাজনৈতিক দলকে নির্বাচনমুখী করতে হলে জাতীয় ঐক্যের বিকল্প কোন পথ খোলা নেই। আমরা আশা করবো জাতিকে স্বাধীনতার এই মহান দিনে সুসংবাদ জানাবেন।

২১ মার্চ ২০২৩, সোমবার সকালে নয়াপল্টনস্থ জননেতা আনোয়ার জাহিদ মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি’র আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে পার্টির মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, রমজান এলেই দ্রব্যমূল্যের উর্ধগতি লাগামহীন হয়ে পরে, এ যেন দেখার কেউ নেই? অনিয়ম এখন নিয়মে পরিণত হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের উপর সীমাহীন নির্যাতন করে ক্ষমতায় থাকার পাকা ব্যবস্থা করার গণতন্ত্রের সুস্থ ধারা হতে পারে না। মানুষের জন্য যদি রাজনীতি হয় তবে প্রতিটি রাজনীতিবিদেরই পজেটিভ রাজনীতি করা উচিত। আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। এখন আর কেউ শেরে বাংলা, ভাসানী, বঙ্গবন্ধু, এমনকি শহীদ জিয়ার রাজনীতি কেউ করে না। শটকাটে ক্ষমতায় যাওয়ার রাজনীতি মাথাচড়া দিয়ে উঠেছে। এখান থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে হবে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, মহিলা শাখার সদস্য সবিচ রওশন আরা পারভীন মিলি, দপ্তর সম্পাদক আরকে রিপনসহ প্রমুখ।

আলোচনা শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধা সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন এবং সম্প্রতি এক্সপ্রেসওয়ে বাস খাদে পড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
আগামী ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদার সাথে পালনের জন্য এনডিপির সকল নেতাকর্মীদেরকে আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীনতার অর্জনকে ম্লান করবেন না- এনডিপি

আপডেট সময় ১০:৫৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩