ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকান সংগীতজগতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল, সম্পাদক সাগর ও সাংগঠনিক মাসুম পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু বিয়েতে রাজি না হওয়ায় ঘরে ঢুকে প্রেমিকার কবজি কাটলেন প্রেমিক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ স্কুলের মূল ফটকের সামনে বালি-সুরকির স্তূপ, উড়ছে ধুলা; ভোগান্তিতে শিক্ষার্থীরা এনজিওর কিস্তির টাকা দিতে না পেরে একই পরিবারের তিনজনের বিষপান দক্ষিণগ্রাম পদ্মা বিলে নৌকা ভাড়া নিয়ে ক্ষোভ, পর্যটকদের অভিযোগ ‘সিন্ডিকেটের অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

৪ কোটি টাকার হেরোইন ও অস্ত্র সহ গ্রেফতার-৩

বাড়ির উঠানের মাটির নিচ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় বিপুল পরিমান হেরোইন এবং অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ দিনাজপুর।

র‍্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর গোপন সংবাদের ভিত্তিতে (কাঞ্চন ব্রিজ পার হয়ে) দিনাজপুর জেলার বিরল থানাধীন দামাইল ঝলঝলি পাড়া গ্রামে গতকাল ২১ মার্চ দুপুরে একটি বাড়ির উঠানের মাটি খুড়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় হেরোইন এবং অবৈধ দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করেছে।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর জেলার বিরল থানাধীন দামাইল ঝলঝলি পাড়া গ্রামের মোছাঃ ফাতেমা বেগম স্বামী মৃত মতিয়ার রহমানের বাড়িতে দুপুর আনুমানিক ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এক ঝটিকা অভিযান চালায়। আসামিদের প্রাথমিক স্বীকারোক্তি মতে বাড়ির আঙিনার মাটি খুঁড়ে (১কেজি ৫০৭ গ্রাম) হেরোইন, যাহার অবৈধ বাজার মূল্য প্রায় ৪কোটি টাকা।

এসময় দেশীয় অস্ত্র ৩ ফুট লম্বা ৩টি বড় ছোরা, একটি চাইনিজ কুড়াল উদ্ধার এবং ঘটনাস্থল থেকে মোঃ ফাহিমুর রহমান ফান্টু (২০) ও তার দুই ভাতিজা দিনাজপুর জেলার খানসামা থানার অন্তর্ভুক্ত রামনগর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ২ ছেলে মোঃ সোহেল রানা (২৫) এবং মোঃ শাহীন কবির (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে মাদক ও মালামাল রক্ষনাবেক্ষনের মূল হোতা ফাতেমা বেগম (৪৫) পলাতক থাকায় তাকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে

পলাতক ফাতেমার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃতদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরল থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা ও একটি অস্ত্র আইনে মামলার দায়েরের কার্যক্রম অব্যহত আছে বলে জানিয়েছেন সরকারি পরিচালক মিডিয়ার ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪ কোটি টাকার হেরোইন ও অস্ত্র সহ গ্রেফতার-৩

আপডেট সময় ০৯:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩