ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণগ্রাম পদ্মা বিলে নৌকা ভাড়া নিয়ে ক্ষোভ, পর্যটকদের অভিযোগ ‘সিন্ডিকেটের অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

গোয়াইনঘাটে ৫ সেতুর নির্মাণকাজে ধীরগতির অভিযোগ

বর্ষা মৌসুম শুরুর আগেই সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নির্মাণাধীন ৫টি সেতুর কাজ সমাপ্তের জন্য সংশ্লিষ্টদের চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে গোয়াইনঘাট উপজেলা পরিষদ। বর্ষা নামার আগে সেতুগুলোর নির্মাণকাজ সমাপ্ত না হলে উপজেলার দুই লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়বে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী- সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদের প্রচেষ্টায় বরাদ্দ প্রাপ্তির পর সালুটিকর-গোয়াইনঘাট সড়কের হাটগং সেতু, তোয়াকুল সেতু, বঙ্গবীর সেতু ও গোয়াইনঘাট-আহারকান্দি সড়কের উনাইর ভাঙ্গা সেতু এবং গোয়াইনঘাট-রাধানগর সড়কের শিমুল তলা সেতুর কাজ শুরু হয়। তবে এসব সেতুর নির্মাণকাজ ধীরগতিতে চলছে বলে স্থানীয়দের অভিযোগ।

বর্ষা মৌসুম শুরুর আগে জনগুরুত্বপূর্ণ এ সেতুগুলোর নির্মাণকাজ শেষ না হলে গোয়াইনঘাট উপজেলা সদরের সাথে সংশ্লিষ্ট এলাকাগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।

স্থানীয়দের এ দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গোয়াইনঘাট উপজেলা পরিষদ ওই ৫টি সেতুর নির্মাণকাজ বর্ষার আগে সমাপ্ত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, স্থানীয় সরকার মন্ত্রলালয়ের সচিব, সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার ও সিলেট জেলা প্রশাসক বরাবরে চিঠি প্রেরণ করে।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেন, সরকার জনগণের সুবিধার কথা চিন্তা করে গোয়াইনঘাট উপজেলায় এই ৫টি সেতুর জন্য বরাদ্দ দিয়ে দ্রুততম সময়ের মধ্যে সেগুলোর নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ধীরগতিতে কাজ করছে। আশঙ্কা করা যাচ্ছে- সেতুগুলোর কাজ বর্ষার আগে সমাপ্ত করা সম্ভব নয়। এমন হলে বর্ষা মৌসুমে স্থানীয়রা চরম দুর্ভোগে পড়বেন।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলা দেশের সীমান্তবর্তী নিম্নাঞ্চল। গোয়াইনঘাটে অধিকাংশ সময় পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা হয়ে থাকে। বন্যাপ্রবণ এ এলাকায় সরকার জনগণের সুবিধার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের সময়সীমা নির্ধারণ করে দেয়। গোয়াইনঘাটের নির্মাণাধীন ওই ৫টি সেতুর কাজ বর্ষা মৌসুম শুরুর আগে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণগ্রাম পদ্মা বিলে নৌকা ভাড়া নিয়ে ক্ষোভ, পর্যটকদের অভিযোগ ‘সিন্ডিকেটের

গোয়াইনঘাটে ৫ সেতুর নির্মাণকাজে ধীরগতির অভিযোগ

আপডেট সময় ০৩:৪০:২০ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩