ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে শ্রীলঙ্কার বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে শ্রীলঙ্কার বিদায়ী হাইকমিশনার অধ্যাপক সুদর্শন ডিএস সেনেভিরত্নে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে তিনি এ সাক্ষাৎ করেন।

বৈঠকে শ্রীলঙ্কার বিদায়ী হাইকমিশনার এখানে তার দায়িত্ব পালনে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন পরে সাংবাদিকদের ব্রিফ করেন।

রাষ্ট্রপতি শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, পর্যটন, নীল অর্থনীতির সম্ভাবনা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বিদ্যমান সম্পর্ক জোরদার করার যথেষ্ট সুযোগ রয়েছে। রাষ্ট্র প্রধান দুই দেশের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়েই সফর বিনিময়ের ওপর জোর দেন।

রাষ্ট্রপতি হামিদ রোহিঙ্গা ইস্যুতে আন্তরিক সহযোগিতার জন্য শ্রীলঙ্কার সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। ঢাকায় তার দায়িত্ব সফলভাবে পালনের জন্যও  বিদায়ী শ্রীলঙ্কার হাইকমিশনারকে ধন্যবাদ জানান তিনি।

হাইকমিশনার বলেন, বঙ্গোপসাগরে নীল অর্থনীতি খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। তাছাড়া নীল অর্থনীতি খাতের উন্নয়নেও দু’দেশের যৌথভাবে কাজ করার বিশাল সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশি বিনিয়োগকারীদের শ্রীলঙ্কায় পর্যটন, কৃষি, শিপিং ও লজিস্টিক খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বডুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন

রাষ্ট্রপতির সঙ্গে শ্রীলঙ্কার বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট সময় ১১:৫৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩