ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

কুমিল্লা জেলা উন্নয়ন সমন্নয় কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মার্চ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় আশ্রয়ন প্রকল্পে ঘর হস্তান্তর, মডেল মসজিদ নির্মাণ, যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, মশক নিধনে ঔষদ ছিটানোর কার্যক্রম, জেলা পরিষদের চলমান কাজ যথাযথভাবে সম্পন্ন, শাসনগাছা বাসস্ট্যান্ড উন্নয়ন, আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং, রমজানে নিরিবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ, আইন শৃংখলা পরিস্থিতি, মাদক বিরোধী অভিযান, অবৈধভাবে মাটিকাটা বন্ধে অভিযান, মহান স্বাধীনতা দিবস পালন সহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও গণপূর্ত বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পরিসংখ্যান অধিদপ্তর, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, সড়ক ও জনপথ অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন বিভাগের প্রকল্প সমূহের কার্যক্রম তুলে ধরেন স্ব স্ব বিভাগের কর্মকর্তাগণ।

বিগত সভার কার্যবিবরণী তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।

বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিসর্গ মেরাজ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যা গোলাম সারোয়ার, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালু, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন সিকদার, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর সহ আরো অনেকে।

এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

কুমিল্লা জেলা উন্নয়ন সমন্নয় কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩