ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

ঝিকরগাছায় ৫ম কাদামাটি সাহিত্য উংসব

যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে “কবিতা হয়ে উঠুক দ্রোহের স্লোগান, জীবনে সমাজে অন্ধকার হোক অবসান” এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ৫ম কাদামাটি সাহিত্য-২০২৩ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কপোতাক্ষ নদের তীরে কাটাখাল বঙ্গবন্ধু পার্কে আলোচনা, কবিতাপাঠ, মোড়ক উন্মোচন ও কাদামাটি সাহিত্য পুরস্কার দেয়া হয়। অনুুষ্টানের মুল প্রতিপাদ্য ছিলো “কবিতা হয়ে উঠুক দ্রোহের স্লোগান, জীবনে সমাজে অন্ধকার হোক অবসান ” ঝিকরগাছা সাহিত্য পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

তিনি বলেন, বাঙালিত্ব টিকে থাকবে বাংলা সাহিত্য চর্চার মাধ্যমে। সাহিত্য চর্চা জাতির জন্য, মানবতার জন্য ও দেশের জন্য অমর হয়ে থাকবে।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ভারতের পশ্চিম বাংলার আলীয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গাজী আব্দুর রহিম। প্রধান আলোচক ছিলেন কবি ড. সবুজ শামীম আহসান। বাবর আলী গোলদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল ও থানা অফিসার ইনচার্জ সুমন ভক্ত। ঝিকরগাছা সাহিত্য পরিষদের সভাপতি কবি সাইফুদ্দিন সাইফুলের পরিচালনায় বক্তব্য রাখেন কবি নজরুল ইসলাম খান, কিশোরী মোহন সরকার, মোকাররম হোসেন, বকুল হক, মাসুমা মিম, মুস্তাক মুহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠানে ১৭ জনকে কাদামাটি সাহিত্য পুরস্কার দেয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

ঝিকরগাছায় ৫ম কাদামাটি সাহিত্য উংসব

আপডেট সময় ০৪:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩