ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু

বগুড়ার ধুনটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলী আজগর (৭২) মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) দুপুর সোয়া তিনটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃৃত্যু হয়।

আলী আজগর সারিয়াকান্দি হিন্দুকান্দী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার। এরআগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ধুনটের কালেরপাড়া ইউনিয়নের আরকাদিয়া বিজ্রে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বলেন, বৃহস্পতিবার চিকাশী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে যাওয়ার পথে আরকাদিয়া ব্রিজের কাছে দুর্ঘটনা কবলিত দু’জনকে পরে থাকতে দেখি। কর্মীদের নিয়ে তাদের উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে তাদের শজিমেকে পাঠানো হয়।

বগুড়া ধুনট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা আলী আজগর শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। মোটরসাইকেল দুইটি থানায় জব্দ করা আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু

আপডেট সময় ১২:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩