ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

দিল্লির অধিনায়ক ওয়ার্নার

দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ডেভিড ওয়ার্নার। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও তার নাম ঘোষণা করেনি দিল্লি। তবে ফ্র্যাঞ্চাইজিটির এক সূত্রের বরাত দিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এ তথ্য জানিয়েছে।

মূলত দলটির হেড কোচ রিকি পন্টিংয়ের চাওয়াতেই ওয়ার্নারকে নেতৃত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই ওপেনার অবশ্য এর আগেও দিল্লির হয়ে নেতৃত্ব দিয়েছেন।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো দিল্লির অধিনায়কত্ব পেলেন ওয়ার্নার। এর আগে ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে কয়েকটি ম্যাচে নেতৃত্ব দিতে দেখা যায় এই অজি ওপেনারকে। তখন অবশ্য দিল্লি ডেয়ারডেভিলস ফ্র্যাঞ্চাইজি ছিল।

আইপিএলে এখন পর্যন্ত ৬৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩৫টিতে জয়ের দেখা পেয়েছে ওয়ার্নারের দল। হেরেছে ৩২টিতে। আর টাই হয়েছে দুটি ম্যাচ। ২০২২ সালে আইপিএলের মেগা নিলাম থেকে ৬.২৫ কোটি রুপিতে দিল্লিতে আসেন ওয়ার্নার।

এদিকে গত বছরের শেষ দিকে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন ঋষভ পান্ত। নানান ইনজুরিতে পড়ে দিল্লির নিয়মিত এই অধিনায়ক ২০২৩ সালের সমস্ত ক্রিকেট থেকেই ছিটকে গেছেন। আর তাই পান্তের বিকল্প ভাবতে হচ্ছে দিল্লিকে।

এ কারণেই ওয়ার্নারকে নেতৃত্বভার দিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। জানা গেছে, অধিনায়ক হিসেবে দলটির অলরাউন্ডার অক্ষর প্যাটেলকেও বিবেচনা করতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটির একপক্ষ। যদিও পন্টিংয়ের চাওয়াই চূড়ান্ত সিদ্ধান্তে রূপ নেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

দিল্লির অধিনায়ক ওয়ার্নার

আপডেট সময় ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩