ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনের বিরোধিতায় লা লিগা

২০২৬ বিশ্বকাপে ম্যাচ সংখ্যা বাড়ানো এবং ৩২ দলের ক্লাব বিশ্বকাপের অনুমোদন দেওয়ার ফিফার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে লা লিগা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ঘরোয়া লিগগুলির গুরুত্বকে ‘পুরোপুরি উপেক্ষা’ করেছে বলে মনে করছে তারা।

রুয়ান্ডার রাজধানী কিগালিতে ফিফা কংগ্রেস সামনে রেখে মঙ্গলবার সংস্থাটি জানায়, ২০২৬ বিশ্বকাপে ম্যাচ হবে মোট ১০৪টি। যদিও ১৯৯৮ সাল থেকে ৩২ দল নিয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে ম্যাচ হয় মোট ৬৪টি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ প্রথমবারের মতো হবে ৪৮ দল নিয়ে। সেখানে প্রাথমিকভাবে ৮০ ম্যাচ রাখার পরিকল্পনা করেছিল ফিফা। সেখানে আরও ২৪ ম্যাচ বাড়াল তারা।

একই দিন ৩২ দলের ক্লাব বিশ্বকাপেরও অনুমোদন দেয় ফিফা। প্রতিযোগিতাটি ২০২৫ সালের জুন থেকে প্রতি চার বছর পরপর হবে। পরে বিবৃতি দিয়ে ফিফার এসব পরিবর্তনের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানায় লা লিগা।

“ফিফা বিশ্ব ফুটবল ক্যালেন্ডারে একতরফা সিদ্ধান্ত নেওয়ার অসদাচরণ অব্যাহত রেখেছে, ঘরোয়া লিগগুলির গুরুত্ব এবং ফুটবল সম্প্রদায়ের প্রতি পুরোপুরি অসম্মান দেখাচ্ছে।”

এই পরিবর্তনগুলি নিয়ে লিগগুলির সঙ্গে ফিফা কোনো পরামর্শ করেনি বলেও দাবি করে লা লিগা। “তারা বলে, এসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেশগুলোর জাতীয় লিগ, ক্লাব ও খেলোয়াড়দের ওপর ক্রীড়া ও আর্থিকভাবে কী প্রভাব ফেলবে তা বিবেচনায় নেওয়া হয়নি…ফিফা শুধুমাত্র কিছু ক্লাব এবং খেলোয়াড়দের ছোট একটি গ্রুপকে বিবেচনা করে।”

নিজেরা এবং পেশাদার ফুটবল লিগের প্রতিনিধিত্বকারী সংস্থা ওয়ার্ল্ড লিগ ফোরামের (ডব্লিউএলএফ) অন্য সব লিগ কর্তৃপক্ষ ফিফার সিদ্ধান্তগুলি বিশ্লেষণ করবে এবং সবচেয়ে উপযুক্ত পরবর্তী পদক্ষেপ নেবে বলেও লা লিগা তাদের বিবৃতিতে জানিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনের বিরোধিতায় লা লিগা

আপডেট সময় ১১:৫৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩