ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

জাতীয় দলে ফিরলেন ইব্রাহিমোভিচ

তার ক্লাব ক্যারিয়ারেরই শেষ দেখে ফেলেছিলেন অনেকে। হাঁটুর চোটে ৯ মাস মাঠের বাইরে থাকার পর এসি মিলানের হয়ে মাঠে ফিরেছেন গত মাসের শেষ সপ্তাহে। এবার সুইডেন জাতীয় দলেও ডাক পেলেন জাতান ইব্রাহিমোভিচ। 

৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড এ মাসে বেলজিয়াম ও আজারবাইজানের বিপক্ষে ম্যাচের দলে আছেন। ম্যাচ দুটি ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের অংশ। সর্বশেষ গত বছরের মে মাসে জাতীয় দলে খেলেছিলেন তিনি।

দীর্ঘদিন খেলার বাইরে থাকা ইব্রাকে জাতীয় দলে ডাকার বিষয়ে সুইডেন কোচ ইয়ান অ্যান্ডারসন বলেন, ‘ফেরার পর মিলানের হয়ে তিন ম্যাচে অনেকটা সময় মাঠে কাটিয়েছে। বেশ কিছুদিন খেলার বাইরে থাকলেও এই মুহূর্তে সে নিজেকে খেলার মতো প্রস্তুত–বোধ করছে, শরীরও সায় দিচ্ছে। এ কারণে আমার মনে হয়েছে, সে দলের জন্য অবদান রাখতে পারবে। মাঠের ভেতরে তো বটেই, মাঠের বাইরেও।’

গত বছর এসি মিলানের হয়ে সিরি’আ জেতেন ইব্রা। ক্লাবের সঙ্গে চুক্তি নবায়নও করেন চলতি মৌসুম পর্যন্ত। তবে হাঁটুর চোটে অস্ত্রোপচারের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হয় তাঁকে। ফেরার পর মিলানের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৬৮ মিনিট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

জাতীয় দলে ফিরলেন ইব্রাহিমোভিচ

আপডেট সময় ১১:৫১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩