ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

বগুড়ায় দেওয়াল চাপায় প্রাণ গেলো গৃহবধূর

বগুড়া সদর উপজেলায় মাটির দেওয়াল চাপায় মৌসুমি আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নামুজা ইউনিয়নের বড় টেংরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৌসুমি ওই গ্রামের আবু সাঈদের স্ত্রী। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মন্তাজ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বড় টেংরা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বকুল হোসেন তার পুরাতন মাটির ঘর ভাঙার কাজ করাচ্ছিলেন। সকাল ১০টার দিকে ওই গৃহবধূ এনজিওর কিস্তি পরিশোধ করে ঘরের পেছন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় দেওয়াল ভেঙে মৌসুমি চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই মন্তাজ আরও বলেন, এ দুর্ঘটনায় মৌসুমির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

বগুড়ায় দেওয়াল চাপায় প্রাণ গেলো গৃহবধূর

আপডেট সময় ০৫:২৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩