ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

কুমিল্লায় একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রম উদ্বোধন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর কুমিল্লা কার্যালয়ের উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের উদ্বোধন আজ মঙ্গলবার সকালে ১০ টায় কুমিল্লা (বিআরটিএ) কার্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো: মোশারেফ হোসেন। কুমিল্লা বিআরটিএ’র সহকারী পরিচালক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জাকি উদ্দিন, বাস-মালিক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাইওয়ে ফরহাদ হোসেন।

উক্ত অনুষ্ঠানে অতিথিরা বলেন, ড্রাইভিং লাইসেন্সের কার্ড ডেলিভারি পাওয়ার জন্য এখন আর চালকদের বিআরটিএ অফিসে আসতে হয় না। এখন একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হচ্ছে। সাত দিনের মধ্যেই ঘরে বসে লাইসেন্স পাচ্ছেন একজন গ্রাহক। ড্রাইভিং লাইসেন্স এর জন্য ঘরে বসেই প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়।

এতে করে হয়রানি অনেক কমে গেছে। উদ্বোধনীতে বিআরটিএ কার্যালয়ে ১শ ৫০ জন চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

কুমিল্লায় একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় ১২:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩