ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে

কলকাতা রেলস্টেশনে চালু হলো বাংলাদেশ ভিসা তথ্যকেন্দ্র

ভারতের কলকাতা (চিৎপুর নামে পরিচিত) রেলস্টেশনে চালু করা হয়েছে বাংলাদেশ ভিসা তথ্যকেন্দ্র। এর মাধ্যমে ভারতের কোনো রেলস্টেশনে বাংলাদেশের ভিসা তথ্যকেন্দ্র চালু করা হলো। রেলস্টেশনের প্রথম তলায় অবস্থিত বাংলাদেশ টিকিট রিজার্ভেশন কাউন্টারের পাশেই এই তথ্যকেন্দ্রটি চালু করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস এটি উদ্বোধন করেন।

ব্যবসা এবং পর্যটনসহ বিভিন্ন কারণে বহু ভারতীয় নাগরিক বাংলাদেশে আসেন। ভারতীয় নাগরিকদের স্বাচ্ছন্দ্য ও সুবিধার বিষয়টি মাথায় রেখে এই নতুন তথ্যকেন্দ্রটি তৈরি করা হয়েছে। তথ্যকেন্দ্রটি পরিচালনায় রয়েছে ডিইউ ডিজিটাল। এর মাধ্যমে দুই দেশের পর্যটন এবং বাণিজ্যিক ক্ষেত্রে সমৃদ্ধি ঘটবে। বাংলাদেশের ভিসা আবেদনের ক্ষেত্রে প্রক্রিয়া এবং এ সংক্রান্ত বিভিন্ন তথ্যের সাহায্য পাওয়া যাবে এ তথ্যকেন্দ্র থেকে।

বেসরকারি এই সংস্থা এরইমধ্যে পশ্চিমবঙ্গে দুটি ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে, যার একটি কলকাতার সল্টলেক সেক্টর ফাইভের সিপি ব্লক, ইনফিনিয়াম ডিজিস্পেস প্রথম তলায় অবস্থিত। দ্বিতীয়টি শিলিগুড়ি পানির ট্যাংকি মোড়ের কাছে সেবক রোড, আন্তর্জাতিক মার্কেটের দ্বিতীয় তলার ৩০ ও ৩১ নম্বর দোকানে অবস্থিত।

কলকাতা থেকে রেলপথে বাংলাদেশে আসার একমাত্র পথ এই কলকাতা স্টেশন। কারণ এখান থেকেই চলাচল করে কলকাতা-ঢাকা ‘মৈত্রী এক্সপ্রেস’ এবং কলকাতা-খুলনা ‘বন্ধন এক্সপ্রেস’। ফলে এই স্টেশনের গুরুত্ব অনেক। আর সেই গুরুত্ব কথার মাথায় রেখে এই ভিসা তথ্যকেন্দ্রটি চালু করা হয়েছে।

ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড পুরো বিশ্বে প্রায় ১৪৩টি দেশে ৩৫টি ভিসা আবেদন কেন্দ্র পরিচালন করছে। পাশাপাশি ৩৫৪৬টি আবেদন কেন্দ্রে অংশীদারিত্বের মাধ্যমে ছয়টি দেশের সরকারের সঙ্গে যুক্ত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

কলকাতা রেলস্টেশনে চালু হলো বাংলাদেশ ভিসা তথ্যকেন্দ্র

আপডেট সময় ১১:১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩