ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

বগুড়ার নন্দীগ্রামে পিকআপ-সিএনজি চালিত অটোরিকশা সংর্ঘষে নিহত ৪

সোমবার সকাল ৮টার বগুড়া নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসষ্টান্ড এলাকায় দূর্ঘটনা ঘটে। বগুড়ার নন্দীগ্রামে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ মুখোমুখি সংর্ঘষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম মোমিন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সে উপজেলার হাটধুমা গ্ৰামের বাসিন্দা। এনিয়ে মোট চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশা চালক হেফজুল ইসলাম (৪৫), ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম(৩) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২)। স্থানীয়রা জানান, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি বগুড়া শহরে যাচ্ছিল।কুন্দারহাট বাস স্ট্যান্ড এলাকায় নাটোর গামী পিক আপের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপের চালক- হেলপারসহ আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। কুন্দারহাট হাইওয়ে থানার এসআই হাসনাত আলী বলেন, দুর্ঘটনায় অটোরিকশা চালক সহ তিনজন নিহত হয়েছেন। আহত অপর ছয়জনে হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশা এবং পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

বগুড়ার নন্দীগ্রামে পিকআপ-সিএনজি চালিত অটোরিকশা সংর্ঘষে নিহত ৪

আপডেট সময় ০২:৩৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩