বগুড়া ধুনট সদরপাড়া গ্রামের আমজাদ হোসেনের বসতবাড়িতে ০৯-০৩-২০২৩ ইং বিকাল অনুমান ১৬:৩০ ঘটিকার সময় আমজাদ হোসেন প্রামানিকের ছেলে আরিফ হোসেন(১৯)বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা অভিযোগ উঠেছে । সূত্রে জানা যায় যে ধুনট সদর পাড়ার আমজাদ হোসেনের ছেলে আরিফ হোসেন যশোহর জেলার অজ্ঞাত নামা এক মেয়ের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে প্রেমের সম্পর্ক ব্রেকআপ হাওয়াই ভিকটিম নিজের প্রতি অভিমান করে নিজ বসতবাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হইয়া ঘরের ভিতরে পড়িয়া ছটফট করিতেছিল। তখন তার নিকটতম আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় রেভার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় সে শজিমেক হাসপাতালে ১০-০৩-২০২৩ ইং রাত্রি রাত ০১:৩০ ঘটিকায় মৃত্যুবরণ করে। মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় মর্গে আছে বলে জানা যায়।
সংবাদ শিরোনাম ::
বগুড়ার ধুনটে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে এক জনের মৃত্যু
-
মেহেদী হাসান লিটন, বগুড়া - আপডেট সময় ০২:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- ৭৬৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















