ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর সীমান্তে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ গ্রাম আদালতের দায়িত্ব পেলেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য আবদুল হান্নান হেলিকপ্টারে ঢাকা থেকে নববধূকে বাড়িতে আনলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষের উদ্বোধন মনোহরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানিকগঞ্জে সমাবেশ, সম্মাননা পেলেন ১৫ নারী কুমিল্লা সিটিতে অবৈধ মিশুক, অটোরিকশা ও থ্রি-হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন প্রজনন হারে শীর্ষে ভোলা, সর্বনিম্ন বাগেরহাটে: বিবিএস-ইউনিসেফ জরিপ ২৭ মাস কর্মস্থলে অনুপস্থিত, তবু বেতন-ভাতা বহাল; চট্টগ্রাম রেজিস্ট্রি অফিস সহকারী ভুট্টোর দাপট এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’

শুরু হলো ‘যাকাত ফেয়ার’

যাকাতের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ধারণাকে জনপ্রিয় করতে ঢাকায় শুরু হয়েছে যাকাত ফেয়ার।

শনিবার (১১ মার্চ) রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডের আলোকি কমিউনিটি সেন্টারে ১১তম এ ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) উদ্যোগে ‘মেকিং অ্যা ডিফারেন্স উইথ যাকাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ও আগামীকাল দু‌ই দিনব্যাপী এ যাকাত ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে।

যাকাত ফেয়ারে বিভিন্ন যাকাত প্রতিষ্ঠানের স্টলসহ ফেয়ারে যাকাত কনসালটেশন ডেস্ক ও বিভিন্ন ধরনের ইসলামিক বইয়ের স্টল রয়েছে। যাকাত ফেয়ার সবার জন্য উন্মুক্ত থাকছে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। সবাইকে ব্যক্তিগত যাকাতের সঠিক হিসাব নিরূপণসহ ব্যবসায় যাকাত নির্ণয় (ক্যালকুলেশন) পদ্ধতিসহ বিস্তারিত জানতে ফেয়ার পরিদর্শন করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

যাকাত ফেয়ার অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের যাকাত ফেয়ার চলাকালীন মোট ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হবে ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ও যাকাতের ভূমিকা’ শীর্ষক উদ্বোধনী সেমিনার। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে নারীদের জন্য ‘সমাজে সালাত ও যাকাত প্রতিষ্ঠায় নারীর ভূমিকা’ শীর্ষক সেমিনার ও প্রশ্নত্তোর বিশেষ অনুষ্ঠান। একই সময় আলাদা হলে অনুষ্ঠিত হবে ‘ভবিষ্যতের যাকাত শুভেচ্ছাদূত’ শীর্ষক প্রাক্তন জিনিয়াস স্কলারদের মিলনমেলা। এছাড়া স্কুল, মাদ্রাসা এবং জিনিয়াস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।

ফেয়ারের দ্বিতীয় দিন সকালে খতিব ও ইমামদের জন্য ‘যাকাতের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় ইমাম ও খতিবদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে এবং বিকেলে ‘কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, যাকাত ও সিএসআর তহবিলের সমন্বয়সাধন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারের সাবেক সচিব আরাস্তু খানের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ। এছাড়াও এতে দেশের বিশিষ্ট চিন্তাবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞ অংশ নেবেন।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) উদ্যোগে ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত ফেয়ারে স্পন্সর হিসেবে রয়েছে এক্সিম ব্যাংক, রহিম আফরোজ, কোহিনুর ক্যামিকেল, রহিম স্টিলসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর সীমান্তে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ

শুরু হলো ‘যাকাত ফেয়ার’

আপডেট সময় ০১:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩