ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

মিরপুরে ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশের ম্যাচ

আগামী রোববার (১২ মার্চ) মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। এরপর ১৪ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি।  শুক্রবার এই দুই ম্যাচের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি।

মিরপুরের মাঠে বসে খেলা দেখতে হলে সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে দর্শকদের। বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের বাকি সবগুলো ম্যাচের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এছাড়া টিকিটের সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ১৫০০ টাকা।

ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম সবচেয়ে বেশি- ১৫০০ টাকা। নর্থ/সাউথ স্ট্যান্ড গ্যালারীতে ৩০০ টাকায় টিকিট কেটে খেলা দেখতে পারবেন দর্শকরা।

ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। আর ভিআইপি স্ট্যান্ড গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা করে। শেষ দুই ম্যাচের টিকিট পাওয়া যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। এই কাউন্টার খোলা থাকবে সকাল ৯.৩০ টা থেকে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত।

শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের মূল্য-

গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা

ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা

ক্লাব হাউজ- ৫০০ টাকা

নর্থ/সাউথ স্ট্যান্ড- ৩০০ টাকা

ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা

প্রাপ্তিস্থান- শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম (মিরপুর)

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

মিরপুরে ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশের ম্যাচ

আপডেট সময় ০৪:৪৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩