ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বেনাপোলে ভারতীয় মোটরসাইকেল বিক্রি ফেসবুকে বিজ্ঞাপন, প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ

 সম্প্রতি ফেসবুকে একাধিক আইডি, পেজ এবং গ্রুপ খুলে মোটরসাইকেল বিক্রির নামে প্রতারণার জাল বিস্তার করেছে কয়েকটি  প্রতারক চক্র। ৪০% থেকে ৬৫% মূল্যছাড়ে ইন্ডিয়ান বর্ডার ক্রস মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে এই চক্রটি। স্থানীয় প্রশাসনও এই বিষয়টির তদন্তে নেমে প্রতারণা চক্রের কয়েকজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে বলে জানা যায়।

সরেজমিনে জানা যায়, বেনাপোল কাস্টমস নিলাম বাইক, বাইক পয়েন্ট, কাস্টম বাইক সেল ও বর্ডার ক্রস কাস্টম বাইকসহ ফেসবুক পেজ ও আইডি খুলে মোটরসাইকেল বিক্রি করছে কয়েকটি প্রতারক চক্র।  দীর্ঘদিন ধরে এসব প্রতারক চক্র বিভিন্ন মোটরসাইকেলের ফেক ভিডিও বানিয়ে বিক্রি সহ কাস্টম নিলাম বাইক বলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। বাজার দর ছাড়া কম মূল্যে এসব বাইক বিক্রির কথা বলে বাইক হাতে না পেয়েই নিজেদের অর্থ খুইয়ে প্রতারণার শিকার হয়েছেন অনেকে।  সম্প্রতি এমন প্রতারণার বিষয়টি সামনে আসলে খোঁজ নিয়ে জানা যায়, বেনাপোল সীমান্তের কোথাও বেনাপোল কাস্টম নিলাম  বাইকসহ এ ধরনের কোন বিক্রয় স্পটের অস্তিত্ব নেই।  বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, একমাত্র টি ভি এস, শো-রুম ছাড়া বেনাপোল সীমান্তের কোথাও আর কোন  মোটরসাইলে শো-রুমের অস্তিত্ব নেই। এটি একটি প্রতারক চক্র। ফেসবুকে এই সমস্ত প্রতারক চক্র বিভিন্ন নাম ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রাতারণা করছে। বেনাপোল বাসী সহ সকলকে সচেতন  থাকার জন্য অনুরোধ করছি। ভালো করে খোজ না নিয়ে কেউ কোন লেনদেন করবেন না। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি তদন্ত করে প্রতারক চক্রের কয়েকজনকে শনাক্ত করেছি।  চক্রটির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। কেউ এই চক্রটির মাধ্যমে প্রতারিত হবেন না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড়

বেনাপোলে ভারতীয় মোটরসাইকেল বিক্রি ফেসবুকে বিজ্ঞাপন, প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ

আপডেট সময় ১২:২২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩