ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে স্বর্ণালংকার লুট দীর্ঘ ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ একই রোল-ক্রমিকে দুই সনদ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহায়তার অভিযোগ ভাওড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে  নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন : আইনমন্ত্রী সিআরবিতে টেন্ডারে অনিয়মের অভিযোগ, নির্দিষ্ট ঠিকাদারকে সুবিধা দেওয়ার দাবি আবারও দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

জেলা পরিষদ চেয়ারম্যানদের অবহিতকরণ কর্মশালা পারস্পরিক সম্পর্ক নিবিড় হবে : স্থানীয় সরকারমন্ত্রী

সোমবার ৬ মার্চ ২০২৩, ঢাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত জেলা পরিষদ চেয়ারম্যানদের অবহিতকরণ কর্মশালায় সোমবার প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে মন্ত্রণালয় এবং জেলা পরিষদের মধ্যে পারস্পরিক নিবিড় সম্পর্ক স্থাপিত হবে, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের আরেক ধাপ এগিয়ে নেবে। ঢাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত জেলা পরিষদ চেয়ারম্যানদের জন্য এক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় সূচনা বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এ কর্মশালার মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যানরা তাদের আইনের পরিধি এবং এখতিয়ার সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন, যার ফলে জেলা পরিষদ আরো শক্তিশালী হবে।

তিনি আরো বলেন, সময়ের সঙ্গে আইন পরিবর্তনশীল। আইনের সংযোজন, বিয়োজন, পরিবর্তন ও পরিবর্ধন হবে। জেলা পরিষদের চেয়ারম্যানরা আইনের বিধিবিধানগুলো এ কর্মশালার মাধ্যমে জানবেন এবং সে অনুযায়ী মানুষকে সেবা দেবেন বলেও তিনি প্রত্যাশা করেন।

মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, আইনের মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যানরা ক্ষমতায়িত হয়েছেন, আবার আইনের ভেতরে তাদের জবাবদিহি নিশ্চিত করা হয়েছে। এ সময় তিনি জেলা পরিষদের চেয়ারম্যানদের পরিষদের সব সদস্যকে নিয়ে জেলার উন্নয়ন কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

এ কর্মশালা পারস্পরিক সম্পর্ক নিবিড় হবে : স্থানীয় সরকারমন্ত্রী
তিনি বলেন, জেলা পরিষদকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার অনুযায়ী ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। স্থানীয় সরকারমন্ত্রী উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে জেলা পরিষদের চেয়ারম্যানদের সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় সরকারমন্ত্রী আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কর্মশালা জেলা চেয়ারম্যানদের জ্ঞান ও জানার পরিধিকে সমৃদ্ধ করবে।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম জেলা পরিষদ চেয়ারম্যানদের বিভিন্ন প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর দেন। অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জেলা পরিষদ চেয়ারম্যানদের অবহিতকরণ কর্মশালা পারস্পরিক সম্পর্ক নিবিড় হবে : স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট সময় ০৭:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩