হবিগঞ্জের আজমিরীগঞ্জে আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম এর আওতায় শিক্ষক ও সুপারভাইজারদের ১২ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান টি কবির আহম্মেদ মোল্লা সহকারী পরিচালক জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বুরো হবিগঞ্জ এর সভাপতিত্বে ও আক্তার মিয়া উপজেলা প্রোগ্রাম ম্যানাজার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক, রিডো বাংলাদেশ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মান্নান, প্রোগ্রাম হেড, আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম, আরডিআরএস বাংলাদেশ।
আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, আজমিরীগঞ্জ আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন এর মোঃ মাসুদ মিয়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি বৃন্দের ক্ৰেচ ও প্রশিক্ষনার্থীদের হাতে বাতা তুলে দেওয়া হয়।
রামকৃষ্ণ তালুকদার, হবিগঞ্জ 



















