ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেণ্য নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা নতুনধরা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের দপ্তর সম্পাদকের পদ পেলেন আমাদের মাতৃভূমি’র সাঈফ ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেপ্তার, মামলা ৪০ রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

জামালপুরে এক মাসের কন্যা শিশুকে ফেলে উধাও মা-বাবা

জামালপুর জেনারেল হাসপাতালে প্রায় এক মাসের কন্যা শিশুকে ফেলে চলে গেছেন মা-বাবা। বর্তমানে কন্যা শিশুটি জামালপুর জেনারেল হাসপাতালের শেখ রাসেল নবজাতক সেবা কেন্দ্রের চিকিৎসক ও কর্মীরা দেখভাল করছেন। মা এবং বাবার এমন কাণ্ডে হতবাক স্থানীয়রা।

হাসপাতাল সূত্র জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি বেলা ১২টা ৫ মিনিটে জামালপুর জেনারেল হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে কন্যা শিশু নিশিকে ভর্তি করায় রকিব-রোকসানা দম্পতি। ওজন কম ও শ্বাস কষ্ট ছিল ২৬ দিন বয়সী শিশু নিশির।

কিন্তু ১ মার্চ বিকালে ২৮ দিন বয়সী শিশুটিকে হাসপাতালে রেখে চলে যান তার মা-বাবা ও স্বজনরা। পরে হাসপাতালের কর্মীরা শিশুটির দেখভাল করছেন।

হাসপাতালের সিনিয়র নার্স মাফিয়া সুলতানা বলেন, ‘বাচ্চাটি সুস্থ রয়েছে, আমরা তার দেখভাল করছি।’ হাসপাতালের অপর এক রোগীর স্বজন রোকেয়া বেগম বলেন, নিজের সন্তানকে ফেলে চলে যাওয়া গর্ভধারিনী মায়ের এমন কাণ্ডে আমরা হতবাক। এদিকে সরকারকে শিশুটির দায়িত্ব নেয়ার পাশাপাশি নিশির মা-বাবার শাস্তির দাবি করেছেন সুধীজনরা।

হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রের চিকিৎসক ডা. জান্নাত আরা মিলি বলেন, বর্তমানে শিশুটি সুস্থ আছে। সেবা কেন্দ্রে চিকিৎসা নেয়া অন্য শিশুরোগীর মায়ের দুধ পান করে সে বেঁচে আছে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরেণ্য নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা নতুনধরা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন

জামালপুরে এক মাসের কন্যা শিশুকে ফেলে উধাও মা-বাবা

আপডেট সময় ১১:৪৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩