ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

কুমিল্লার মুরাদনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রবাসী সহ দুইজন নিহত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রবাসী ও মোটরসাইকেল মিস্ত্রি নিহত হয়েছে।

বুধবার রাত ৮ টারদিকে মুরাদনগর-ইলিয়টগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বজরি খোলা গ্রামের মৃত ইসমাইল মুন্সির ছেলে রোমানিয়া প্রবাসী রিয়াদুল হাসান রাসেল (২৬) ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার লক্ষীপুর (ইলেয়টগঞ্জ) গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মোটরসাইকেল মিস্ত্রি মোশারফ হোসেন (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আটটার দিকে উপজেলার বাখরাবাদ বাজারে যাওয়ার পথে শুশুন্ডা এলাকায় মাটিবাহী ট্রাক্টর এর সাথে ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহত প্রবাসী রিয়াদুলের খালাতো ভাই মহসিন জানান, রিয়াদুল রোমানিয়া প্রবাসী সে গত দুই মাস আগে ছুটিতে বাংলাদেশ আসে। বুধবার দুপুরে রিয়াদুল ও আমি মোটরসাইকেলযোগে মুরাদনগরে একটি চাকুরির বিষয়ে কথা বলতে আসি। কাজ শেষ করে যাওয়ার পথে আমাদের মোটরসাইকেলটি নষ্ট হয়ে যায়। তাৎক্ষণিক রিয়াদুল তার বন্ধু মোটরসাইকেল মিস্ত্রি মোশারফকে ফোন দিলে সে ইলিয়টগঞ্জ থেকে আমাদের কাছে এসে জানায় কিছু সরঞ্জাম আনতে হবে গাড়িটি ঠিক করতে। পরে মোটরসাইকেল মিস্ত্রি মোশাররফ ও রিয়াদুল বাখরাবাদ বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের দেরি হওয়া দেখে আমি রিয়াজুল এর মোবাইল ফোনে ফোন দিলে কেউ একজন ফোনটা রিসিভ করে আমাকে জানায় রিয়াদুল ও মোশারফ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কুমিল্লার মুরাদনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রবাসী সহ দুইজন নিহত

আপডেট সময় ১২:৩১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩