ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

যাত্রাবাড়ীতে বাস-কাভার্ড ভ‍্যানের সংঘর্ষে পথচারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে শ্যামলী পরিবহনের বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে জাহিদুল ইসলাম (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

জানা গেছে, নিহত জাহিদুল ইসলামের বাড়ি মাদারীপুরের রাজৈর থানার কৃষ্ণপুর গ্রামে। তিনি ওই এলাকার মৃত মোস্তফা মোল্লার ছেলে। জাহিদুল পেশায় রং মিস্ত্রি ছিলেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকিম বলেন, সকাল সাড়ে সাতটার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ব-১৪-৬৫৩৯) একটি কাভার্ড ভ‍্যানকে (চট্টগ্রাম মেট্রো-ট-১২-০১৪৪) পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি উল্টে জাহিদুল ইসলাম নামে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন।

তিনি বলেন, ফায়ার সার্ভিস এসে কাভার্ড ভ্যান সরিয়ে তার মরদেহ উদ্ধার করে। বাস ও কাভার্ড ভ্যান পুলিশের হেফাজতে আছে। মরদেহটি বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

যাত্রাবাড়ীতে বাস-কাভার্ড ভ‍্যানের সংঘর্ষে পথচারী নিহত

আপডেট সময় ১২:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩